1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে ঈদের খুশির আড়ালে আত্মসমালোচনা আমাদের প্রাপ্তি ও শিক্ষা তাকওয়ার আলোয় ঈদ: প্রাপ্তি কতটুকু,শিক্ষা কত গভীর? সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

নৈসর্গিক সৌন্দর্যের রাঙামাটিতে রামু প্রেসক্লাবের ৩ দিনের আনন্দ ভ্রমন সম্পন্ন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ১৬২ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক

নৈসর্গিক সৌন্দর্যের রাঙামাটিতে অনুষ্ঠিত হয়েছে রামু প্রেসক্লাবের তিন দিনের আনন্দ ভ্রমন। গত ৬ থেকে ৮ নভেম্বর অনুষ্ঠিত এ আনন্দ ভ্রমনে কক্সবাজার জেলা শহরে ও রামুতে কর্মরত সাংবাদিক সহ রামু প্রেসক্লাবের ৪০ জন সাংবাদিক স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। গত বৃহষ্পতিবার (৬ নভেম্বর) সন্ধায় রামু রেলস্টেশন থেকে শুরু হয় আনন্দ ভ্রমন। রেলযোগে ভ্রমন পিপাসী সাংবাদিকরা রাতে চট্টগ্রাম এবং পরদিন ভোররাতে রাঙামাটি শহরে পৌঁছান।

শুক্রবার (৭ নভেম্বর) রাঙামাটি কাপ্তাই বাঁধ, লাভ পয়েন্ট, সওজ লেক, আসামবস্তি সেতু, নৌবাহিনী পার্ক পরির্দশন করেন। ওইদিন সন্ধায় রাঙামাটি প্রেস ক্লাবে পৌঁছলে রামু প্রেস ক্লাব নেতৃবৃন্দকে স্বাগত জানান রাঙামাটি প্রেস ক্লাব নেতৃবৃন্দ। পরে রাঙামাটি প্রেস ক্লাব মিলনায়তনে আলোচনা সভা, সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শনিবার তৃতীয় দিনে আনন্দ ভ্রমন হয়ে উঠে আরও উপভোগ্য ও আনন্দময়। ইঞ্জিন চালিত ট্যুরিস্ট বোটে সকাল ৮ টা থেকে শুরু হয়ে যাত্রা। এরপর শুভলং ঝর্না, মায়াবী দ্বীপ, আদিবাসী পল্লী, আদিবাসী হাট, ঝুলন্ত ব্রীজ, পলওয়েল পার্ক পরির্দশন করেন আনন্দ ভ্রমনে অংশগ্রহনকারিরা। ওইদিন দুপুরে লেকের ছোট্ট দ্বীপে অবস্থিত সাং পাং রেস্টুরেন্টে ঐতিহ্যবাহী খাবার পরিবেশনের মাধ্যমে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

শুক্রবার সন্ধ্যায় রাঙামাটি প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন রামু প্রেসক্লাব সদস্যরা। পরে রাঙামাটি প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা।

রামু প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এম আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোয়েব সাঈদের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভা ও সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখেন- রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি আনোয়ার আল হক, সাধারণ সম্পাদক মো. ইলিয়াছ, সাবেক সভাপতি সুনীল কান্তি দে, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সাধারণ সম্পাদক এসএম জাফর, রামু প্রেসক্লাবের সাবেক সভাপতি খালেদ শহীদ ও নুরুল ইসলাম সেলিম, সাবেক সাধারণ সম্পাদক এইচবি পান্থ, মোহনা টিভির কক্সবাজার প্রতিনিধি আমানুল হক বাবুল, চ্যানেল ২৪ এর কক্সবাজার প্রতিনিধি আজিম নিহাদ, এটিএন নিউজ এর কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়া, বিজয় টিভির কক্সবাজার প্রতিনিধি শাহ আলম, বৈশাখী টেলিভিশনের কক্সবাজার প্রতিনিধি খোরশেদ আলম হেলালী। সাংবাদিকতার মান উন্নয়নে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক ছিলেন- রামু প্রেসক্লাবের সাবেক সভাপতি খালেদ শহীদ, চ্যানেল ২৪ এর কক্সবাজার প্রতিনিধি আজিম নিহাদ ও এটিএন নিউজ এর কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়া।

অনুষ্ঠানে আনন্দ ভ্রমণ আয়োজনে সার্বিক সহযোগিতা প্রদান করায় এনএসআই প্রতিনিধি আবু হানিফ মোহাম্মদ রুবাইদকে রামু প্রেসক্লাব নেতৃবৃন্দ শুভেচ্ছা স্মারক প্রদান করেন। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন- বেতারের তালিকাভূক্ত শিল্পী ইসকান্দর মির্জা, অর্পন বড়ুয়া, খালেদ হোসেন টাপু, আবুল কাশেম সাগর ও সোয়েব সাঈদ।

এসব আনন্দ আয়োজনে আরও অংশ নেন রামু প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও উপদেষ্টা দর্পন বড়ুয়া, সহ সভাপতি খালেদ হোসেন টাপু, যুগ্ম সাধারণ সম্পাদক আল মাহমুদ ভূট্টো, সাংগঠনিক সম্পাদক হাসান তারেক মুকিম, সহ দপ্তর সম্পাদক শওকত ইসলাম, সহ প্রচার সম্পাদক আবুল কাশেম সাগর, কার্যকরী সদস্য মুহাম্মদ আবু বকর ছিদ্দিক, সদস্য কামাল হোসেন, হুমায়ন কবির, প্রসূন বড়ুয়া, হামিদুল হক, নুরুল হক সিকদার, মোহাম্মদ আবদুল্লাহ ও জয়নাল আবেদীন, কর্মরত সাংবাদিক জাফর আলম জুয়েল, আবদুল মালেক সিকদার,মোঃ ইলিয়াছ মো. কায়সার, জাবেদুল আনোয়ার, মোহাম্মদ মোবারক, নুরুল আমিন, রিজন বড়ুয়া, উচ্ছ্বাস বড়ুয়া ও মামুনুর রশিদ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট