1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম :
কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে ঈদের খুশির আড়ালে আত্মসমালোচনা আমাদের প্রাপ্তি ও শিক্ষা তাকওয়ার আলোয় ঈদ: প্রাপ্তি কতটুকু,শিক্ষা কত গভীর? সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

মহেশপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পালিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ৮৭ বার পড়া হয়েছে

মোঃ আবু সাইদ শওকত আলী,ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহের মহেশপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর) জুমার নামাজের পর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে উপজেলা চত্বরে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি ও ঝিনাইদহ-৩ আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী মোহাম্মদ মেহেদী হাসান রনি এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দবির উদ্দিন বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেদ্রীয় জাসাসের সভাপতি কণ্ঠ শিল্পী মনির খাঁন, ঝিনাইদহ জেলা বিএনপির তথ্য ও গবেশনা বিষয়ক সম্পাদক ও মহেশপুর উপজেলা বিএনপির সহ সভাপতি ডক্টর মোঃ নান্নু মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ জিয়াউর রহমান প্রমুখ। এসময় উপজেলা স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, “৭ই নভেম্বর কেবল একটি তারিখ নয় এটি বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্র ও জাতীয় ঐক্যের প্রতীক। ১৯৭৫ সালের এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে সিপাহী জনতা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় রাজপথে নেমে এসেছিল। তাঁরা শহীদ জিয়াউর রহমানসহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জাতীয় ঐক্যের আহ্বান জানান। দিবসটি উপলক্ষে মহেশপুর উপজেলা চত্বর ব্যানার ফেস্টুন, স্লোগান আর নেতাকর্মীদের ঢলে উৎসবমুখর হয়ে ওঠে। সার্বিক অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট