1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে ঈদের খুশির আড়ালে আত্মসমালোচনা আমাদের প্রাপ্তি ও শিক্ষা তাকওয়ার আলোয় ঈদ: প্রাপ্তি কতটুকু,শিক্ষা কত গভীর? সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

বিরামপুরে জেলা বাস্তবায়ন ও উন্নয়ন লক্ষ্যে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ১২৯ বার পড়া হয়েছে

এমডি রেজওয়ান আলী বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-“শহিদ জিয়া অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ” স্লোগানে মুখরিত পুরো অনুষ্ঠানস্থল দিনাজপুরের বিরামপুরে প্রস্তাবিত “বিরামপুর জেলা বাস্তবায়ন ও সার্বিক উন্নয়ন” লক্ষ্যে উপজেলা,পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের বর্তমান এবং সাবেক জনপ্রতিনিধিগণের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভাটি অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার (৩০ অক্টোবর ২০২৫) বিরামপুরে। উক্ত
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন,সদস্য,জাতীয় স্থায়ী কমিটি,বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—মোঃ আতিকুর রহমান রাজা,সহ-সভাপতি,জেলা বিএনপি,দিনাজপুর; মিঞা মোঃ শফিকুল আলম মামুন,সভাপতি, উপজেলা বিএনপি,বিরামপুর; মোঃ তোছাদ্দেক হোসেন তোছা, সহ-সভাপতি,জেলা বিএনপি, দিনাজপুর; মোঃ মোজাম্মেল হোসেন মন্ডল,উপদেষ্টা,উপজেলা বিএনপি, বিরামপুর; এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ নুর ইসলাম,সমন্বয়ক,উপজেলা ও পৌর বিএনপি,বিরামপুর; মোঃ হুমায়ুন কবির মিলন,মোঃ মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল,সাধারণ সম্পাদক,উপজেলা বিএনপি,বিরামপুর; এবং মোঃ রেজাউল করিম রেজু,সাধারণ সম্পাদক,পৌর বিএনপি,বিরামপুর।
সভায় সভাপতিত্ব করেন মোঃ হুমায়ুন কবির মিলন,সভাপতি (ভারপ্রাপ্ত), পৌর বিএনপি,বিরামপুর। সঞ্চালনায় ছিলেন মোঃ মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল এবং মোঃ রেজাউল করিম রেজু। অনুষ্ঠানে বক্তারা বলেন, “বিরামপুরকে জেলা ঘোষণা করা এখন সময়ের দাবি। উন্নয়ন,প্রশাসনিক সেবা ও জনগণের নাগরিক সুবিধা নিশ্চিত করতে বিরামপুরকে জেলা হিসেবে প্রতিষ্ঠা করা জরুরি।”তারা আরও বলেন,“বিএনপি জনগণের দল,শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে আমরা দেশের সার্বিক উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ঐক্যবদ্ধ।”অনুষ্ঠান শেষে “শহিদ জিয়া অমর হোক,তারেক রহমান জিন্দাবাদ,ধানের শীষে ভোট দিন” স্লোগানে সমগ্র প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। আয়োজনে:
উপজেলা ও পৌর বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠন, বিরামপুর, দিনাজপুর।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট