1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে ঈদের খুশির আড়ালে আত্মসমালোচনা আমাদের প্রাপ্তি ও শিক্ষা তাকওয়ার আলোয় ঈদ: প্রাপ্তি কতটুকু,শিক্ষা কত গভীর? সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

মোরেলগঞ্জ সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজে ক্যান্টিন ও ছাত্র- কর্মচারী কল্যাণ ক্লাব এর উদ্বোধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ১২৩ বার পড়া হয়েছে

 

মো. ফিরোজ আহমেদ |
মোরেলগঞ্জ (বাগেরহাট):
বাগেরহাটের মোরেলগঞ্জ সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজে ছাত্র, শিক্ষক ও কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশিত “ক্যান্টিন ও ছাত্র–কর্মচারী কল্যাণ ক্লাব” উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় কলেজ ক্যাম্পাসে এক আনন্দঘন পরিবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. জামাল হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী অধ্যাপক ও ক্যান্টিন কমিটির আহ্বায়ক মো. জাকির হোসেন রিয়াজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক ও শিক্ষক পরিষদের সম্পাদক মো. নেসার উদ্দিন, অর্থনীতি বিভাগের প্রভাষক গোবিন্দ মল্লিক, সহকারী অধ্যাপক ইমদাদুল হক ও অধ্যাপক আব্দুল ওদুদ প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক মো. হাফিজুর রহমান, মো. শাজাহান হাওলাদার, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান মো. বখতিয়ার হোসেন, ব্যবস্থাপনা বিভাগের প্রধান এইচএম শহিদুল আলম, বাংলা বিভাগের প্রভাষক প্রবীর কুমার নাথ, অধ্যাপক হায়দার আলীসহ কলেজের শিক্ষক-কর্মচারীরা।

অধ্যক্ষ প্রফেসর মো. জামাল হোসেন তার বক্তব্যে বলেন,

“ক্যান্টিনে সর্বদা স্বাস্থ্যসম্মত, পুষ্টিকর ও রুচিসম্মত খাবার ন্যায্য মূল্যে পরিবেশন করা হবে। শিক্ষার্থী ও কর্মচারীরা এখানে একসঙ্গে সময় কাটাবে, আলোচনা করবে—যা মেধা বিকাশ ও সহমর্মিতার পরিবেশ গড়ে তুলবে।”

 

তিনি আরও জানান, কলেজ কর্তৃপক্ষ নিয়মিতভাবে সাশ্রয়ী মূল্যে খাবার পরিবেশন এবং সপ্তাহে অথবা মাসে যে কোনদিন “ফ্রি খাওয়ার” আয়োজনের উদ্যোগ নেবে।

অনুষ্ঠান শেষে উপস্থিত শিক্ষক-শিক্ষার্থীরা অধ্যক্ষের এ উদ্যোগের প্রশংসা করেন এবং বলেন—এই ক্যান্টিন কলেজ ক্যাম্পাসে প্রাণচাঞ্চল্য ও বন্ধুত্বপূর্ণ পরিবেশ সৃষ্টি করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট