1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে ঈদের খুশির আড়ালে আত্মসমালোচনা আমাদের প্রাপ্তি ও শিক্ষা তাকওয়ার আলোয় ঈদ: প্রাপ্তি কতটুকু,শিক্ষা কত গভীর? সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

বিরামপুর বলরামপুরে জোরপূর্বক জনগণের চলাচলের রাস্তায় বেড়া জনদুর্ভোগে থানায় অভিযোগ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ৯১ বার পড়া হয়েছে

এমডি রেজওয়ান আলী,বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-দিনাজপুরের বিরামপুর পৌরসভার ৯নং ওয়ার্ডের বলরামপুর (সিট)/বাজারপাড়া এলাকায় প্রধান চলাচলের রাস্তায় পারিবারিক কলহের জের ধরে বেড়া দেয় ও ছাগল পাটা দিয়ে ব্যবসা করে পরিবেশ নষ্ট রাখাকে কেন্দ্র করে জনদুর্ভোগের চলাচলের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী এলাকাবাসীর পক্ষ থেকে বিরামপুর থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।অভিযোগ সূত্রে জানা যায়,একই এলাকার বাসিন্দা মোঃ মিজানুর রহমান (পিতা—মৃত আশরাফ আলী) নিয়মিত ভাবে ওই রাস্তায় প্রায় ১০-১২টি পাঁটা ছাগল বেঁধে রেখে ব্যবসা করে পরিবেশ নষ্ট করছে।

এতে করে পাড়া মহল্লার মধ্যে এমন কাজে পরিবেশ নষ্ট হচ্ছে বলে মহল্লাবাসীর অভিযোগ উঠেছে।
এতে ছাগলের মলমূত্র ও দুর্গন্ধে রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়ে। মহল্লাবাসী একাধিকবার নিষেধ করলেও তিনি তা উপেক্ষা করেন।
এমনকি,স্থানীয়দের অভিযোগ—বিরোধে জড়িয়ে তিনি প্রতিবেশীদের উদ্দেশ্যে অশালীন ভাষায় গালিগালাজ করেন এবং দেশীয় অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখান। এক পর্যায়ে ধাওয়া করতে গিয়ে তাঁর স্ত্রীও আহত হন বলে জানা গেছে। বর্তমানে উক্ত ব্যক্তি চলাচলের রাস্তা ঘেরাও করে রেখেছেন,ফলে এলাকাবাসী,বিশেষ করে শিশু ও বয়স্কদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এ বিষয়ে ভুক্তভোগী বাসিন্দাদের পক্ষ থেকে মোঃ নয়ন থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন। অভিযোগে রাস্তাটি জনসাধারণের জন্য উন্মুক্ত রাখা ও ভবিষ্যতে কেউ যাতে অবৈধভাবে রাস্তায় পশু বেঁধে না রাখে,সে বিষয়ে প্রশাসনের কার্যকর পদক্ষেপের আহ্বান জানানো হয়েছে। অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বিরামপুর থানা সূত্রে জানানো হয়—বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট