1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে ঈদের খুশির আড়ালে আত্মসমালোচনা আমাদের প্রাপ্তি ও শিক্ষা তাকওয়ার আলোয় ঈদ: প্রাপ্তি কতটুকু,শিক্ষা কত গভীর? সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

আদমদীঘিতে বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ৭৬ বার পড়া হয়েছে

মিরু হাসান, স্টাফ রিপোর্টার 

আদমদীঘিতে বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত

বগুড়ার আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ৫নং ওয়ার্ড বিএনপির আয়োজনে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার কৈকুড়ি হাইস্কুল মাঠে এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। বিএনপি নেতা ও ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহির উদ্দির তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৩ আসনের জাতীয়তাবাদী দল বিএনপির সবুজ সংকেত প্রাপ্ত এমপি পদপ্রার্থী আব্দুল মহিত তালুকদার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মোত্তাবিকন তালুকদার, কামরুল হাসান মধু, গোলাম মোস্তফা, সান্তাহার পৌর মহিলা দলের নেত্রী এইচএম মুক্তা বেগম সহ-বিএনপি ও তার সহযোগি অঙ্গসংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

অপর দিকে বগুড়ার আদমদীঘির চাঁপাপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন এবং  তারেক রহমান ঘোষিত ৩১দফা বাস্তবায়নের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকালে উপজেলার চাঁপাপুর ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়ন বিএনপির সভাপতি ফরিদ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফজলুল বারী তালুকদার বেলাল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি ও শহর বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরি হিরু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান, সান্তাহার পৌর বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক মেয়র ফিরোজ মো. কামরুল হাসান, ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক লায়ন ফরিদ আহমেদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা বিএনপির সমাজ কল্যাণ সম্পাদক মাহফুজুল হক টিকন, সান্তাহার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ, বিদ্যুৎ শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রায়হান আলী দেওয়ান, জেলা যুবদলের সদস্য শাহজালাল মাহমুদ চপল, সান্তাহার ইউপির প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দিন, উপজেলা যুবদলের আহবায়ক মিনহাজুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সভাপতি মহিবুল ইসলাম শাকিব, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি রুহুল আমীন, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, উপজেলা মহিলা দলের সভাপতি রিনা আক্তার, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মাহামুদুল আলম, বিএনপি নেতা আলামগীর হোসেন ও আবুল কালাম আজাদ প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট