1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে ঈদের খুশির আড়ালে আত্মসমালোচনা আমাদের প্রাপ্তি ও শিক্ষা তাকওয়ার আলোয় ঈদ: প্রাপ্তি কতটুকু,শিক্ষা কত গভীর? সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

শার্শায় সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তি’র উঠান বৈঠক অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ১১৭ বার পড়া হয়েছে

আব্দুল্লাহ আল মামুন, শার্শা:

রবিবার (২৬ অক্টোবর) শার্শা উপজেলার গোগা বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাবেক সংসদ সদস্য ও বিএনপি’র সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোঃ মফিকুল হাসান তৃপ্তি।

উক্ত সভায় সভাপতিত্ব করেন গোগা গ্রামের মোঃ সরোয়ার মোল্লা এবং সঞ্চালনা করেন মোঃ হামিদ সর্দার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাস, আইনবিষয়ক সম্পাদক মোঃ মশিয়ার রহমান এবং তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ আতাউর রহমান আতা। এছাড়াও উপস্থিত ছিলেন- বেনাপোল পৌর বিএনপি’র সহ-সভাপতি মোঃ সাহাবুদ্দিন, সহ-সভাপতি সাহাদুর রহমান, জয়েন্ট সেক্রেটারি মোঃ রেজাউল করিম, যশোর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ ইমদাদুল হক, শার্শা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আল মামুন বাবলু, বাগআচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু ও সংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর কবির, কায়বা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, পুটখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মফিজুর রহমান ও যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ওলিয়ার রহমান, বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।

বক্তারা বলেন, তৃপ্তি সাহেবের নেতৃত্বে তৃণমূল পর্যায়ে দলের কার্যক্রম আরও গতিশীল হয়েছে। সংগঠনকে আরও শক্তিশালী করতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

এ সময় তৃপ্তি সাহেব বলেন, গত ১৭ বছর এই এলাকায় মানুষ চাকরি ও চিকিৎসা থেকে বঞ্চিত ছিল, ভবিষ্যতে সেই ঘাটতি পূরণ করা হবে। মানুষের অধিকার ও সুযোগ ফিরিয়ে দিতে বিএনপি জনগণের পাশে আছে এবং থাকবে।

তারিখঃ ২৬-১০-২০২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট