1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে ঈদের খুশির আড়ালে আত্মসমালোচনা আমাদের প্রাপ্তি ও শিক্ষা তাকওয়ার আলোয় ঈদ: প্রাপ্তি কতটুকু,শিক্ষা কত গভীর? সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

কক্সবাজারে পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে উখিয়া উপজেলা ছাত্রশিবিরের মানববন্ধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ৮৬ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক কক্সবাজার।

কক্সবাজারে পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির,উখিয়া উপজেলা শাখা। রবিবার (২৬ অক্টোবর) ২০২৫ বিকেল সাড়ে ৪ টায় উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উপজেলা শিবির সভাপতি সাইফুল ইসলাম সোহরাওয়ার্দীর সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি আল মুবিন ছোটন এর সঞ্চালনায় পবিত্র কুরআন তিলাওয়াতের মধ্যদিয়ে কর্মসূচির সূচনা হয়।

সভায় বক্তব্য রাখেন,
উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা নুরুল হক,
কক্সবাজার শহর শিবিরের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম,সাবেক ছাত্রনেতা রিদুয়ানুল হক জিসান,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মাওলানা রুহুল আমিন,ছাত্রনেতা জাহেদুল ইসলাম ও ছাত্রনেতা শেখ সাঈদী।

এসময় বক্তারা বলেন, বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত ও বিপুল পর্যটন সম্ভাবনার অধিকারী কক্সবাজারে নানান উন্নয়ন হলেও এখনো একটি পাবলিক বিশ্ববিদ্যালয় নেই। ফলে জেলার হাজারো মেধাবী শিক্ষার্থী উচ্চশিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে।

বক্তারা আরও বলেন,অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের দাবি অতি দ্রুত কক্সবাজারে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন করতে হবে। এতে স্থানীয় শিক্ষার্থীরা নিজ এলাকায় উচ্চশিক্ষায় এগিয়ে যেতে পারবে, পাশাপাশি গবেষণার নতুন দিগন্তও উন্মোচিত হবে।

মানববন্ধনে উপজেলা শিবিরের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। সভা শেষে দেশ,জাতি ও শিক্ষাক্ষেত্রের উন্নতি কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট