1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে ঈদের খুশির আড়ালে আত্মসমালোচনা আমাদের প্রাপ্তি ও শিক্ষা তাকওয়ার আলোয় ঈদ: প্রাপ্তি কতটুকু,শিক্ষা কত গভীর? সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

মাধবপুরে সরকারি গাছ চুরির অভিযোগে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ৭৮ বার পড়া হয়েছে

 

মোঃ রুবেল মিয়া,মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের ঘিলাতলী এলাকায় সরকারি রাস্তার পাশের গাছ চুরি ও এলাকায় ক্রমবর্ধমান চুরি-ছিনতাইয়ের প্রতিবাদে এলাকাবাসী বিক্ষোভ মিছিল করেছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টার দিকে ঘিলাতলী আখড়া এলাকায় আবু মিয়ার সভাপতিত্বে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ অংশ নেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘিলাতলী ৬নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি মোঃ সোলায়মান হাজারী দীর্ঘদিন ধরে সরকারি রাস্তার পাশের গাছ চুরি ও চুরি-ছিনতাইসহ একটি অপরাধী চক্র পরিচালনা করে আসছেন বলে অভিযোগ উঠেছে। এসব ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী ওই প্রতিবাদ কর্মসূচি পালন করেন।

বিক্ষোভ শেষে বক্তারা বলেন,
এলাকায় শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন। অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।”

এ সময় প্রধান আহ্বায়ক হিসেবে উপস্থিত ছিলেন ৩নং বহরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোশারফ হোসেন কামাল এবং ৩নং বহরা ইউনিয়ন বিএনপির সভাপতি শাহীন আলম রিপন।

স্থানীয় সচেতন মহল প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন—সরকারি সম্পদ রক্ষা ও এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে অপরাধীদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়া হোক।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট