1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে ঈদের খুশির আড়ালে আত্মসমালোচনা আমাদের প্রাপ্তি ও শিক্ষা তাকওয়ার আলোয় ঈদ: প্রাপ্তি কতটুকু,শিক্ষা কত গভীর? সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

মণিরামপুরে গ্রাম আদালত শালিসি পরিচালনায় শ্রেষ্ঠ সদর ইউপি চেয়ারম্যান নিস্তার ফারুক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ৮৯ বার পড়া হয়েছে

নূরুল হক, মণিরামপুর :
মণিরামপুরে গ্রাম আদালতের শালিসি পরিচালনায় উপজেলার মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন সদর ইউপি চেয়ারম্যান নিস্তার ফারুক। তার এই অনবদ্য সাফল্যর জন্য বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আইনশৃংখলা সভায় সম্মাননা প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার নিশাত তামান্নার সভাপতিত্বে আইনশৃংখলা সভায় বক্তব্য রাখেন মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবলুর রহমান খান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ ফাইয়াজ আহমদ ফয়সাল, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আসাদুজ্জামান মিটু, পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম, জামায়াতের আমির সহকারি অধ্যাপক ফজলুল হক, প্রেসক্লাব সভাপতি মজনুর রহমান। এ ছাড়াও সরকারি দপ্তরের বিভিন অফিসার, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ছাত্র-শিক্ষকসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
গ্রাম আদালত সমন্বয়কারী অনুপম ঘোষ জানান, সেপ্টম্বর মাসে উপজেলার ১৭ টি ইউনিয়নে গ্রাম আদালতে মোট ৭২ টি মামলা রুজু হয়। এর মধ্য নিষ্পত্তি হয়েছে ৬৩ টি। সর্বাধিক মামলা রুজু হয় মণিরামপুর সদর ইউনিয়ন পরিষদ গ্রাম আদালতে। মোট আটটি মামলা রুজু হয় সবকটি নিষ্পত্তি হয়। এছাড়াও গ্রাম আাদালতের মাধ্যমে মোট সাত লাখ ২১ হাজার টাকা আদায় হয়। এর মধ্য উল্লেখযোগ্য মামলা হয় বাকোশপাল গ্রামে।

নূরুল হক
মণিরামপুর, যশোর।
মোবাইল-০১৮২২৭৩১৭৮৪

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট