1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে ঈদের খুশির আড়ালে আত্মসমালোচনা আমাদের প্রাপ্তি ও শিক্ষা তাকওয়ার আলোয় ঈদ: প্রাপ্তি কতটুকু,শিক্ষা কত গভীর? সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

বগুড়া-৩ আসনে বিএনপি’র গ্রীন সিগনাল পেলেন আব্দুল মহিত তালুকদার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ৯০ বার পড়া হয়েছে

 

মিরু হাসান, বগুড়া জেলা প্রতিনিধিঃ

আসন্ন আগামী সংসদ নির্বাচনে বগুড়ার-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের জন্য বিএনপি থেকে সবুজ সংকেত পাওয়ার দাবি করেছেন আব্দুল মহিত তালুকদার। আব্দুল মহিত তালুকদার আদমদীঘি উপজেলা বিএনপির বর্তমান সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। গতকাল বুধবার থেকে বগুড়ার সাতটি নির্বাচনী আসনের মধ্যে পাঁচটি আসনে বিএনপির সম্ভব্য প্রার্থীদের নাম সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সবুজ সংকেত পাওয়া আব্দুল মহিত তালুকদার জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফোনে তাঁকে এলাকায় কাজ করার জন্য বলেছেন ।

তাঁর মত বগুড়ার আরও পাঁচটি আসনে যাঁদের সাথে তারেক রহমান কথা বলেছেন তাঁদের নাম সামাজিক যোগাযোগ মাধ্যেমে ছড়িয়ে পড়েছে। বগুড়ার সাতটি আসনের মধ্যে বগুড়া-১ আসনে সাবেক সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম, বগুড়া-২ আসনে অধ্যক্ষ মীর শাহে আলম, বগুড়া-৩ আসনে আব্দুল মহিত তালুকদার, বগুড়া-৪ আসনে মোশারফ রহমান, এবং বগুড়া-৫ আসনে গোলাম মোহাম্মদ সিরাজের নাম এসেছে। আব্দুল মহিত তালুকদার এলাকার একটি জনপ্রিয় রাজনৈতিক পরিবার।

তাঁর বাবা এই আসনে বিএনপি থেকে পর পর তিন বার এবং বড় ভাই আব্দুল মমিন তালুকদার খোকা একই দল থেকে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। আব্দুল মহিত তালুকদার উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদের দুই বার চেয়ারম্যান ও একবার উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়। তাঁর বাবার নাম মরহুম আব্দুল মজিদ তালুকদার এবং গ্রামের বাড়ি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের কালাইকুড়ি গ্রামে। আব্দুল মহিত তালুকদার একজন সফল মৎস্য ব্যবসায়ী।#@

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট