1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে ঈদের খুশির আড়ালে আত্মসমালোচনা আমাদের প্রাপ্তি ও শিক্ষা তাকওয়ার আলোয় ঈদ: প্রাপ্তি কতটুকু,শিক্ষা কত গভীর? সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

অবৈধ সম্পদ অর্জনে দিনাজপুরে চাচাসহ সাবেক এমপি শিবলীর নামে দুদকের মামলা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ১৫৩ বার পড়া হয়েছে

 

এমডি রেজওয়ান আলী বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-দিনাজপুরে চাচাসহ সাবেক এমপি শিবলীর নামে মামলা দুদকের দিনাজপুর-৬ আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য শিবলী সাদিক ও তাঁর চাচা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দেলওয়ার হোসেন।
দিনাজপুরে অবৈধভাবে প্রায় ১৫ কোটি ৬০ লাখ টাকার সম্পদ অর্জন ও ভোগদখলের অভিযোগে পৃথক ভাবে মামলা হয়েছে। গত মঙ্গলবার জেলা সমন্বিত কার্যালয়ের উপসহকারী আলম মিয়া এই মামলা দুটি করেন।
আসামিরা হলেন দিনাজপুর-৬ আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য শিবলী সাদিক ও তাঁর চাচা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দেলওয়ার হোসেন।
দুদক জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইসমাইল হোসেন জানান, শিবলী সাদিকের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সাত কোটি ৯৬ লাখ ৩৩ হাজার ৬৩৩ এবং তাঁর চাচা দেলওয়ারের বিরুদ্ধে সাত কোটি ৬৪ লাখ ৩৫ হাজার ৬২৫ টাকা অর্জনের অভিযোগ পাওয়া গেছে। এজাহারে বলা হয়েছে,দুদকের অনুসন্ধানে শিবলী সাদিকের নামে নবাবগঞ্জে ছয় তলা বাড়ি,ঢাকার ধানমন্ডিতে একটি ফ্ল্যাট,স্বপ্নপুরী বিনোদন পার্কের ৫০ শতাংশ মালিকানা,কক্সবাজারের ঝিলংজায় দুটি ফ্ল্যাট,জেলার নবাবগঞ্জ,বিরামপুর ও হাকিমপুর থানায় ৪৫ দশমিক ৫২ একর জমির তথ্য পাওয়া গেছে। অন্যদিকে দেলওয়ার হোসেনের নামে জেলার বালুবাড়িতে পাঁচ তলা বাড়ি, ঢাকার ধানমন্ডি ও মোহাম্মদপুরে তিনটি ফ্ল্যাট,স্বপ্নপুরী বিনোদন পার্কের ৫০ শতাংশ মালিকানা,জেলার নবাবগঞ্জ,বিরামপুর ও হাকিমপুর থানায় ২৮ দশমিক ৫০ একর জমির তথ্য পেয়েছে দুদক। গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর থেকে শিবলী সাদিক পলাতক। আর দেলওয়ার হোসেন বর্তমানে কারাগারে রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট