1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে ঈদের খুশির আড়ালে আত্মসমালোচনা আমাদের প্রাপ্তি ও শিক্ষা তাকওয়ার আলোয় ঈদ: প্রাপ্তি কতটুকু,শিক্ষা কত গভীর? সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

কালিহাতীতে প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্সুরেন্স বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ১৯৬ বার পড়া হয়েছে

বিপ্লব সরকার
টাঙ্গাইলের কালিহাতী থেকে, প্রোটেক্টিভ ইসলামী লাইফ বৃত্তি–২০২৪ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে স্মারকফলক ও সনদপত্র বিতরণ করা হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজন করা হয় উৎসবমুখর অনুষ্ঠানের।

উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বলেন, প্রতিটি শিশুর মধ্যেই অগাধ সম্ভাবনা লুকিয়ে আছে। সঠিক শিক্ষা ও অনুপ্রেরণার মাধ্যমে তারা দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারবে। তিনি অভিভাবকদের সন্তানদের প্রতি দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেন।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান বলেন, বৃত্তি কেবল পুরস্কার নয়, এটি শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা। সততা, পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে তারা সমাজের নেতৃত্ব দিতে পারবে। তিনি বাচ্চাদের সন্ধ্যার পর বাইরে না যাওয়া ও অপ্রয়োজনীয় মোবাইল ব্যবহারে বিরত থাকার পরামর্শ দেন।

অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন, বৃত্তি পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা ও সাংবাদিক সৈয়দ মহসীন হাবীব সবুজ,(সভাপতি জাতীয় সাংবাদিক সংস্থা কালিহাতি ইউনিট) । সভাপতিত্ব করেন বৃত্তি পরিচালক কাশেম মিয়া। আলোচক হিসেবে বক্তব্য দেন প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক জাহিদুল আলম ভুঁইয়া।

শতাধিক মেধাবী শিক্ষার্থী অনুষ্ঠানে অংশ নেন এবং শেষে অতিথিরা তাদের হাতে স্মারকফলক ও সনদপত্র তুলে দেন। পুরো পরিবেশ ছিল আনন্দময় ও উৎসবমুখর।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট