1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে ঈদের খুশির আড়ালে আত্মসমালোচনা আমাদের প্রাপ্তি ও শিক্ষা তাকওয়ার আলোয় ঈদ: প্রাপ্তি কতটুকু,শিক্ষা কত গভীর? সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

মণিরামপুরে পরিবহনের চাপায় বৃদ্ধ নিহত, চালক আটক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ১৪৫ বার পড়া হয়েছে

মণিরামপুর (যশোর) প্রতিনিধি:
যশোরের মণিরামপুরে মসজিদ থেকে নামাজ আদায় করে রাস্তা অতিক্রম করার সময় ঢাকাগামী গ্রীনলাইন পরিবহনের একটি কোচের চাপায় মোসলেম উদ্দিন বিশ্বাস (৮০) নামে এক বৃদ্ধ নিহত হয়। গতকাল মঙ্গলবার বিকেলে আসরের নামাজের পর পরই এ ঘটনা ঘটে সুন্দলপুর বাজারে। পরে জনতা পৌরশহর থেকে কোচ এবং চালককে আটক করে। নিহত মোসলেম উদ্দিন সুন্দলপুর গ্রামের মৃত নসিম বিশ^াসের ছেলে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, মোসলেম উদ্দিন বিকেলে সুন্দলপুর ঈদগাহ জামে মসজিদ থেকে আসরের নামাজ আদায় করে বাড়ির উদ্দেশ্যে রাস্তা অতিক্রম করছিলেন। এসময় সাতক্ষীরা থেকে ছেড়ে আসা ঢাকাগামী গ্রীনলাইন পরিবহনের যাত্রীবাহী একটি কোচ চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধারের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরূরী বিভাগের ডা.রাফিদা খাতুন মৃত ঘোষনা করেন। এ দিকে খবর পেয়ে এলাকাবাসী মণিরামপুর পৌরশহরের দক্ষিণমাথায় সোনালী ব্যাংকের সামনে থেকে কোচটি আটক করে। মনিরামপুর থানায় ওসি (তদন্ত) বদরুজ্জামান জানান, মৃতদেহ এবং কোচটি উদ্ধার করা হয়েছে। পরে চালককে আটক করা হয়। চালক কলারোয়া উপজেলার রবিন্দ্র পালের ছেলে সমরেশ পাল।

নূরুল হক
মণিরামপুর, যশোর।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট