1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে ঈদের খুশির আড়ালে আত্মসমালোচনা আমাদের প্রাপ্তি ও শিক্ষা তাকওয়ার আলোয় ঈদ: প্রাপ্তি কতটুকু,শিক্ষা কত গভীর? সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

বাগেরহাটে সাংবাদিক হত্যার প্রতিবাদে সাতক্ষীরা মানববন্ধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ১৩৩ বার পড়া হয়েছে

 

আজহারুল ইসলাম সাদী, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

বাগেরহাটের সাংবাদিক এএসএম হায়াত উদ্দীনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ অক্টোবর) বেলা ১১টায় সাতক্ষীরা শহরের নিউ মার্কেটস্থ শহীদ স. ম আলাউদ্দীন চত্বরে সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি ও ইন্ডিপেন্ডেন্ট টিভির স্টাফ রিপোর্টার আবুল কাসেমের সভাপতিত্বে বক্তব্য রাখেন ও অংশ নেন প্রথম আলোর স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সময় টিভির মমতাজ আহমেদ বাপী, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাসসের সাতক্ষীরা প্রতিনিধি মোঃ আসাদুজ্জামান, চ্যানেল টুয়েন্টিফোরের আমিনা বিলকিস ময়না, দেশ সংযোগের ফরিদ আহমেদ ময়না, আমার বার্তার কাজী নাসির উদ্দীন, একাত্তর টিভির বরুন ব্যানার্জী, এখন টিভির আহসান রাজীব, ডিবিসি নিউজের এম বেলাল হোসাইন, যমুনা টিভির আকরামুল ইসলাম, মাইটিভির ফয়জুল হক বাবু, মানবজমিনের এসএম বিপ্লব হোসেন, স্বদেশ প্রতিদিনের হাবিবুর রহমান সোহাগ, ঢাকার ডাকের তৌফিকুজ্জামান লিটু, বাংলাট্রিবিউন ও খুলনা গেজেটের আসাদুজ্জামান সরদার, ঢাকা পোস্টের ইব্রাহিম খলিল, কালবেলার হাবিবুল বাশার ফরহাদ, সমকালের কিশোর কুমার, এশিয়ান টিভির মশিউর রহমান ফিরোজ, সমাজের কথার সিরাজুল ইসলাম, সংবাদ প্রকাশের রিজাউল করিম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, রাষ্ট্র সাংবাদিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় সারাদেশে একের পর এক সাংবাদিক নির্যাতন ও হত্যাকান্ডের ঘটনা ঘটছে। এভাবে একটি দেশ চলতে পারে না। অন্তর্বর্তী সরকার থেকে শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কারোরই যেন কোনো দায়িত্ব নেই।

তারা আরও বলেন, বিভিন্ন সময়ে সাতক্ষীরা, খুলনা, যশোর, বাগেরহাটের একাধিক সাংবাদিককে হত্যা করা হয়েছে। হামলার ঘটনা ঘটেছে। কিন্তু কোনটিরই বিচার হয়নি।

বক্তারা সাংবাদিক এএসএম হায়াত উদ্দীনের খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট