1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনাম :
কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে ঈদের খুশির আড়ালে আত্মসমালোচনা আমাদের প্রাপ্তি ও শিক্ষা তাকওয়ার আলোয় ঈদ: প্রাপ্তি কতটুকু,শিক্ষা কত গভীর? সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

আদমদীঘিতে কীটনাশক পানে ৯ বছরের শিশুর মৃত্যু!!

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ৯৭ বার পড়া হয়েছে

 

মিরু হাসান, স্টাফ রিপোর্টার 
বগুড়ার আদমদীঘিতে মাদ্রাসায় যেতে বলায় মায়ের উপর অভিমান করে বিষাক্ত কীটনাশক পানে মোহন (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সন্ধায় উপজেলার লক্ষীপুর পুর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত মোহন ওই গ্রামের মহসিন আলীর ছেলে।
জানা যায়, আদমদীঘি উপজেলার নসরতপুর বাজারে নুরানী মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করতো মোহন। মাদ্রাসা থেকে ছুটি নিয়ে কয়েক দিন ধরে বাড়িতে ছিল। বৃহস্পতিবার সকালে মোহনকে মাদ্রাসায় রেখে আসতে চায় তার মা সিদ্দিকা বেগম। কিন্তু মোহন   মাদ্রাসায় যাবে না বলে মার সাথে কথা কাটাকাটি   করে। এক পর্যায়ে সে রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যায়। দুপুরে সবার অজান্তে বাড়ির পাশে ধান ক্ষেতে গিয়ে জমিতে ব্যবহার করা বিষাক্ত কীটনাশক সেবন করে অসুস্থ হয়ে পড়ে মোহন।

মোহনের চিৎকারে এগিয়ে এলে বিষয়টি জানতে পেরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে আদমদীঘি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে পরে অবস্থার অবনতি হলে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সে মারা যায়। এ বিষয়ে মোহনের মামা লাল চাঁন জানায়, মাদ্রাসায় যাবে না বলে তার মার উপর রাগ করে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে মোহন বিষাক্ত তরল কীটনাশক পান করে। ঘটনা   তদন্তকারি থানার উপ-পরিদর্শক বাবুল আখতার   জানান, পরিবারের পক্ষে কোন অভিযাগ না থাকায়   ময়নাতদন্ত ছাড়াই মরদেহ তাদের কাছে হস্তান্তর করা   হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট