1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম :
কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে ঈদের খুশির আড়ালে আত্মসমালোচনা আমাদের প্রাপ্তি ও শিক্ষা তাকওয়ার আলোয় ঈদ: প্রাপ্তি কতটুকু,শিক্ষা কত গভীর? সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

যশোরে শার্শা থানার ওসি প্রত্যাহারের দাবিতে সাংবাদিকদের স্মারকলিপি প্রদান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ৯১ বার পড়া হয়েছে

বিল্লাল হুসাইন।।
যশোর জেলার শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলিমের প্রত্যাহারের দাবিতে যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে পুলিশ সুপারের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বুধবার (৮ অক্টোবর ২০২৫) সকাল ১১টায় যশোর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংগঠনের সভাপতি শেখ দীনু আহমেদের সভাপতিত্বে এই স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় জেলা প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন, জেলা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি আনায়ার কবির নান্টু, সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে অভিযোগ করা হয়, গত ১১ সেপ্টেম্বর দৈনিক লোকসমাজ ও দৈনিক দিনকালের শার্শা উপজেলা প্রতিনিধি, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য ও বেনাপোল প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম মনিকে কোনো প্রকার তদন্ত ছাড়াই ষড়যন্ত্রমূলকভাবে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় সাংবাদিক সমাজ ক্ষোভ প্রকাশ করেছে এবং ন্যায়বিচার নিশ্চিতের স্বার্থে শার্শা থানার বর্তমান ওসিকে অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে।

স্মারকলিপি গ্রহণের সময় পুলিশ সুপারের কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং তারা বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট