1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনাম :
কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে ঈদের খুশির আড়ালে আত্মসমালোচনা আমাদের প্রাপ্তি ও শিক্ষা তাকওয়ার আলোয় ঈদ: প্রাপ্তি কতটুকু,শিক্ষা কত গভীর? সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

দেবহাটায় জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ১১৬ বার পড়া হয়েছে

 

রিয়াজুল ইসলাম আলম,, দেবহাটা প্রতিনিধি।।

“আমি কন্যা শিশু স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেবহাটায উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস-২৫ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ অক্টোবর বুধবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা। অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির মাওলানা অলিউল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা সিদরাতুল মুনতাহা, কুলিয়া ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাষ চন্দ্র মন্ডল, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি রেজাউল করিম বাপ্পা, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খাইরুল আলম, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান কাজল, দপ্তর সম্পাদক রিয়াজুল ইসলাম আলম, দেবহাটা হাইস্কুলের অফিস সহায়ক আফসার আলী, দেবহাটা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ কুমার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহবায়ক মুজাহিদ বিন ফিরোজ, ছাত্র প্রতিনিধি ইমরান বাশার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দেবহাটা উপজেলার সাবেক যুগ্ম আহবায়ক হাবিবা আফরিন তুলি, দেবহাটা হাইস্কুলের শিক্ষার্থী হ্নঝিতা দে প্রমুখ। বক্তারা বলেন, কন্যা শিশু ও পুত্র শিশু সবাইকে একই দৃষ্টিতে দেখতে হবে, শিশুরা কোন প্রকার অবহেলা বা নির্যাতিত না হয়, কোন শিশু যেন বাল্যবিবাহের শিকার না হয়, নারী এবং পুরুষ সবাই সমঅধিকার নিয়ে যেন সামনে এগিয়ে যেতে পারি এবং নারীদেরকে যেন সে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা হয় এবিষয়ে অভিভাবকদেরকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট