1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম :
কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে ঈদের খুশির আড়ালে আত্মসমালোচনা আমাদের প্রাপ্তি ও শিক্ষা তাকওয়ার আলোয় ঈদ: প্রাপ্তি কতটুকু,শিক্ষা কত গভীর? সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

নাটোরে সাংবাদিক এসএম হায়াত উদ্দিনকে কুপিয়ে হত্যা, বিচারের দাবিতে মানববন্ধন 

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ১০৪ বার পড়া হয়েছে

 

(বড়াইগ্রাম নাটোর প্রতিনিধি) 

সাংবাদিক হত্যার প্রতিবাদে নাটোরে পুরাতন বাস টার্মিনাল প্রেসক্লাবের মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ হত্যার প্রতিবাদের নাটোর জেলা বিভিন্ন গণমাধ্যম কর্মীরদের নিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

গত শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যায় বাগেরহাট শহরের হাড়িখালি এলাকায় সন্ত্রাসী হামলায় নিহত হন দৈনিক ভোরের চেতনা পত্রিকার নিজস্ব প্রতিবেদক সাংবাদিক এসএম হায়াত উদ্দিন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, একদল অজ্ঞাত দূর্বৃত্তা তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

নিহতের বাড়ি বাগেরহাট পৌরসভার উত্তর হাড়িখালি এলাকায়।

শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যায় উত্তর হাড়িখালি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

নাটোর প্রেস ক্লাব, ইউনাইটেড প্রেস ক্লাব, ইউনিক প্রেসক্লাব, বড়াইগ্রাম ও লালপুরের সাংবাদিক নেতৃবৃন্দরা এই মানববন্ধনে তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছে।

 

এ সময় বক্তব্য রাখেন,একাত্তর টেলিভিশনের নাটোর  প্রতিনিধি  বুলবুল আহমেদ, যমুনা টেলিভিশনের সিনিয়র  করেসপন্ডেন্ট নাজমুল হাসান,  চ্যানেল ২৪ এর সাংবাদিক দেবাশিষ কুমার সরকার, বাংলাদেশ প্রতিদিন পত্রিকা ও নিউজ ২৪ সাংবাদিক নাসিম উদ্দিন, ভোরের চেতনা পত্রিকার বরাইগ্রাম উপজেলা প্রতিনিধি কায়েস উদ্দিন, ভোরের চেতনার বাগাতিপাড়া উপজেলা প্রতিনিধি মো: শামসুল আলম,

 

নাটোর জেলার বিভিন্ন প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ, মানবাধিকারকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা মানববন্ধনে  অংশগ্রহণ করেন। বক্তারা দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট