1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনাম :
কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে ঈদের খুশির আড়ালে আত্মসমালোচনা আমাদের প্রাপ্তি ও শিক্ষা তাকওয়ার আলোয় ঈদ: প্রাপ্তি কতটুকু,শিক্ষা কত গভীর? সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় বিদ্যুৎস্পৃষ্টে ইউনিয়ন যুব জামায়াত আমীরের মৃত্যু

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ১৬৯ বার পড়া হয়েছে


তরিকুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সাতক্ষীরার কলারোয়ার কেড়াগাছীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুব জামায়াতের এক নেতার মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ওই যুবকের নাম আল মামুন গাজী (৩৫) । তিনি কেড়াগাছী ইউনিয়নের বাকশা তাঁতীপাড়া গ্রামের জাহান আলী গাজীর ছেলে এবং কেঁড়াগাছি ইউনিয়ন যুব জামায়াতের আমীর ছিলেন।

‎শনিবার (৪ অক্টোবর) বেলা ১২টার দিকে উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের কাকডাঙ্গা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

‎জানা যায়, আল মামুন পেশায় একজন ওয়েল্ডিং মিস্ত্রি। প্রতিদিনের মতো সকালে কাজের উদ্দেশে বের হন তিনি। দুপুরে তিনি একই ইউনিয়নের মাওলানা আব্দুল খালেকের বাড়িতে একটি লোহার গেট বসানোর কাজ করছিলেন। কাজের সময় বাড়ির মূল লাইন থেকে বিদ্যুৎ সংযোগ নিয়ে ওয়েল্ডিং মেশিন ও ড্রিল মেশিন ব্যবহার করছিলেন। হঠাৎ ড্রিল মেশিনটি বিদ্যুতায়িত হয়ে গেলে মুহূর্তেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং গেটের ভারী লোহার অংশ তার ওপর পড়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ছুটে এলেও তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।

‎কেঁড়াগাছি ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা ফিরোজ আহমেদ আজাদী আল মামুন গাজীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তুোপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

‎কলারোয়া থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, আমরা খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। প্রাথমিকভাবে জানা গেছে, এটি সম্পূর্ণ একটি দুর্ঘটনা। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছি।

‎এদিকে, এই দুর্ঘটনায় এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। নিহতের স্বজনরা জানান, আল মামুন ছিলেন পরিশ্রমী, সদালাপী ও ভদ্রচরিত্রের মানুষ। তিনি পরিবার ও সমাজের সবার সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট