1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কবর জিয়ারত বিরামপুরে শিলাবৃষ্টির তাণ্ডব: ৭০০ টিনের ঘর বিধ্বস্ত,খোলা আকাশের নিচে শতাধিক পরিবার

নিউইয়র্কে সিটি মেয়র র্নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এরিক অ্যাডামস

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ৯৮ বার পড়া হয়েছে

 

 

ছবিতে বাথেকে আওয়ামী লীগ নেতা এমএ করিম,মেয়র এরিক এডাম,মুলধারার রাজনীতিক এমএ সালাম ও সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন এবং সামনে জনৈকা মুলধারার রাজনৈতিককে দেখা যাচ্ছে।

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ নিউইয়র্ক সিটি মেয়র আসন্ন মেয়র নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বর্তমান মেয়র এরিক অ্যাডামস। রোববার সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিও বার্তায় তিনি এই ঘোষণা দেন।ভিডিও বার্তায় অ্যাডামস বলেন, সহিংস অপরাধ কমানো এবং শহরের উন্নয়নে কিছু সাফল্য থাকলেও ‘অবিরাম গণমাধ্যমের জল্পনা’ এবং নির্বাচনী তহবিল না পাওয়ায় তিনি প্রচারণা চালিয়ে যেতে পারবেন না। তিনি সতর্ক করেন, স্থানীয় সরকারকে ব্যবহার করে কিছু “বিভাজনমূলক এজেন্ডা” চাপানো হচ্ছে। এ সময় তিনি আর মেয়র নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না বরে ঘোষণা করেন।অ্যাডামস সরাসরি কোনো প্রার্থীকে সমর্থন না করলেও সাবেক গভর্নর অ্যান্ড্রু কুওমো এবং ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি দৌড়ে নতুন প্রতিক্রিয়া তৈরি হতে পারে। কুওমো নিজেকে একমাত্র কেন্দ্রীয় প্রার্থী হিসেবে তুলে ধরছেন যিনি মামদানিকে হারাতে পারেন। মামদানি যদি নির্বাচিত হন, তবে ৩৩ বছর বয়সে তিনি শহরের ইতিহাসে সবচেয়ে কনিষ্ঠ এবং প্রগতিশীল মেয়র হবেন।
রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়া এখনও নির্বাচনে রয়েছেন, তবে তার প্রার্থিতা দলীয় দিক থেকে ঝুঁকিপূর্ণ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি তাকে “প্রাইম টাইম প্রার্থী নয়” বলে মন্তব্য করেছেন। অ্যাডামসের রাজনৈতিক জীবন গত বছর নানা দুর্নীতি ও ঘুষের অভিযোগে প্রভাবিত হয়েছে। তার সহকর্মীরা পদত্যাগ করেছেন এবং ফেডারেল দুর্নীতি মামলার কারণে সমালোচনার মুখে পড়েছেন। যদিও পরবর্তীতে ট্রাম্প প্রশাসন মামলাগুলি প্রত্যাহার করে দেয়, তারপরও অ্যাডামসের পুনর্নির্বাচনের সুযোগ সীমিত ছিল।নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল অ্যাডামসের নির্বাজন থেকে সরে আসার পর অ্যাডামসের প্রশংসা করে বলেন, তিনি চার বছরের মেয়র হিসাবে শহরকে আগের চেয়ে ভালো অবস্থায় রেখে যাচ্ছেন। নির্বাচন কেবল কয়েক মাস দূরে থাকায়। এখন এই পদক্ষেপ শহরের রাজনীতিতে নতুন গতি আনতে পারে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট