1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম :
কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে ঈদের খুশির আড়ালে আত্মসমালোচনা আমাদের প্রাপ্তি ও শিক্ষা তাকওয়ার আলোয় ঈদ: প্রাপ্তি কতটুকু,শিক্ষা কত গভীর? সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

মাধবপুরে জমি-সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, বৃদ্ধসহ পাঁচজন আহত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ৪২৪ বার পড়া হয়েছে

 

মোঃ রুবেল মিয়া, মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে এক বৃদ্ধসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত একজনকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং অপর চারজন মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (০২ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার ২নং চৌমুহনী ইউনিয়নের হরিনখোলা গ্রামে।

অভিযোগ সূত্রে জানা যায়, ৭০ বছর বয়সী আব্দুল মালেক মিয়া গরু চরাতে গেলে প্রতিবেশী তারা মিয়ার সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। এর জের ধরে পরদিন বিকেলে তারা মিয়া, তার ছেলে তানভির হাসান, স্ত্রী পারভিন বেগম ও সহযোগী আয়শা আক্তার মিলে মালেক মিয়ার ওপর অতর্কিত হামলা চালায়। এলোপাতাড়ি মারধরে তার বাঁ-হাত ভেঙে যায়।

এসময় তার মেয়ের জামাই হাসান মিয়া এগিয়ে এলে তাকে লাঠি দিয়ে আঘাত করা হয়। এতে তার মাথা ফেটে যায় এবং গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে মাথায় ১২টি সেলাই দিতে হয়। এছাড়াও মালেক মিয়ার স্ত্রী, মেয়ে ও ভাতিজাও মারধরের শিকার হয়ে আহত হন।

আহতদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

এ ঘটনায় আব্দুল মালেক মিয়া মাধবপুর থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন। তিনি অভিযোগে উল্লেখ করেন, বিবাদীরা দীর্ঘদিন ধরে তাকে ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে।

মাধবপুর থানার অফিসার ইন-চার্জ (ওসি) শহীদুল্লাহ জানান, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট