1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম :
কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে ঈদের খুশির আড়ালে আত্মসমালোচনা আমাদের প্রাপ্তি ও শিক্ষা তাকওয়ার আলোয় ঈদ: প্রাপ্তি কতটুকু,শিক্ষা কত গভীর? সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

বগুড়ায় স্বাস্থ্য কর্মকর্তার অপসারণ দাবিতে গণজমায়েত ও বিক্ষোভ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৮ বার পড়া হয়েছে

 

মিরু হাসান, স্টাফ রিপোর্টার

আজ রোববার সকালে দুপচাঁচিয়া বাসস্ট্যান্ডে অন্যায় প্রতিরোধ কমিটির ব্যানারে বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে। সাধারণ জনতাকে সঙ্গে নিয়ে একাট্টা হন রাজনৈতিক দলের নেতারা।

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শামসুন্নাহারের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগে বিক্ষোভ করা হয়েছে। তাঁর অপসারণ দাবিতে গণজমায়েত করেছে বিক্ষুব্ধরা।

বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন দুপচাঁচিয়া অন্যায় প্রতিরোধ কমিটির সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হামিদ। সঞ্চালনা করেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সেক্রেটারি ওমর ফারুক।
বক্তারা বলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামসুন্নাহার দুর্নীতিতে চ্যাম্পিয়ন। অর্থ আত্মসাতের সঙ্গে জড়িত থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পদক্ষেপ নিচ্ছে না। তাকে অবিলম্বে অপসারণ করতে হবে। এ ব্যাপারে অভিযুক্ত কর্মকর্তার মন্তব্য পাওয়া যায়নি।

বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান ও জামায়াত নেতা নূর মোহাম্মাদ আবু তাহের, তালোড়া পৌরসভার সাবেক মেয়র আব্দুল জলিল খন্দকার, উপজেলা দুপ্রকের সভাপতি আলহাজ্ব গাজিউর রহমান, উপজেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবুল বাশার, উপজেলা ইসলামী আন্দোলনের সাবেক সভাপতি অধ্যাপক শাহজাহান আলী তালুকদার, উপজেলা নাগরিক কমিটির সভাপতি আব্দুল বাছেদ, সাবেক কাউন্সিলর ইউনুস আলী মহলদার মানিক, উপজেলা মৎস্য আড়ৎদার সমিতির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক আলম, উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলনা সাইফুল ইসলাম প্রমুখ।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট