1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে ঈদের খুশির আড়ালে আত্মসমালোচনা আমাদের প্রাপ্তি ও শিক্ষা তাকওয়ার আলোয় ঈদ: প্রাপ্তি কতটুকু,শিক্ষা কত গভীর? সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

মোরেলগঞ্জে ৭০ বছর বয়সে দ্বিতীয় বিয়ে, প্রতিবাদ করায় স্ত্রী- সন্তানদের বাড়িছাড়া করলেন পিতা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১০ বার পড়া হয়েছে

 

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি ॥
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পশ্চিম বারইখালী গ্রামে প্রথম স্ত্রীকে তালাক না দিয়েই দ্বিতীয় বিয়ে করায় পারিবারিক অশান্তি চরমে পৌঁছেছে। এ ঘটনায় প্রতিবাদ করায় পরিবারের কর্তা শেখ আবদুল হক (৭০) তিন ছেলে ও তাদের পরিবারকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার অভিযোগ তুলে ধরে এবং বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের তীব্র প্রতিবাদ জানায়।

লিখিত বক্তব্যে আবদুল হকের ছেলে মানিক শেখ অভিযোগ করেন, তাদের পিতা প্রথম স্ত্রী কোহিনুর বেগমকে সংসারে রেখেই দ্বিতীয় স্ত্রী জাহানুর বেগমকে ঘরে তোলেন। এ ঘটনায় প্রতিবাদ করলে তিনি মা ও সন্তানদের স্বপরিবারে বাড়ি থেকে জোরপূর্বক বের করে দেন।

মানিক শেখ বলেন, “আমরা তিন ভাই ও দুই বোন সবাই বিবাহিত। বোনেরা নিজেদের সংসারে থাকলেও আমরা ভাইয়েরা মাকে নিয়ে সুখে বসবাস করছিলাম। কিন্তু দ্বিতীয় বিয়ের পর থেকেই পিতা আমাদের স্ত্রী ও মায়ের উপর নির্যাতন শুরু করেন। প্রতিবাদ করলে ক্ষিপ্ত হয়ে বাড়ি থেকে বের করে দেন।”

তিনি আরও অভিযোগ করেন, স্থানীয় কিছু গণমাধ্যমে তাদের নামে প্রকাশিত সংবাদ সম্পূর্ণ মিথ্যা। প্রকৃতপক্ষে তাদের পিতাই নিজে আঘাতপ্রাপ্ত হয়ে উল্টো তাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন, যাতে আইনি জটিলতা এড়াতে পারেন।

সংবাদ সম্মেলনে প্রথম স্ত্রী কোহিনুর বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমি এখনও তালাকপ্রাপ্ত নই। আমাকে সংসারে রেখেই তিনি দ্বিতীয় বিয়ে করেছেন। বিষয়টি মেনে না নেওয়ায় আমাকে ও সন্তানদের বাড়ি থেকে বের করে দিয়েছেন। এখন আবার আমাদের নামে মিথ্যা অভিযোগ এনে সমাজে হেয় করার চেষ্টা করছেন।”

পরিবারের অন্য সদস্যরা জানান, দ্বিতীয় স্ত্রীকে ঘরে আনার পর থেকেই আবদুল হক তাদের উপর মানসিক ও শারীরিক চাপ সৃষ্টি করে আসছেন। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ বৈঠক হলেও তিনি সমাধানে রাজি হননি।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা আরও বলেন, প্রকাশিত সংবাদ একতরফা, আক্রমণাত্মক ও বিভ্রান্তিকর। এতে তাদের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। তারা প্রশাসনের কাছে দ্রুত হস্তক্ষেপ ও ন্যায়বিচার দাবি করেন।

এ বিষয়ে শেখ আবদুল হকের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট