1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম :
কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে ঈদের খুশির আড়ালে আত্মসমালোচনা আমাদের প্রাপ্তি ও শিক্ষা তাকওয়ার আলোয় ঈদ: প্রাপ্তি কতটুকু,শিক্ষা কত গভীর? সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

পলাশবাড়ীতে সেবামূলক ধর্মীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে অপপ্রচার ও ঘৃণ্য ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৮ বার পড়া হয়েছে

 

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধা:

গাইবান্ধার পলাশবাড়ীতে সেবামূলক ধর্মীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে অপপ্রচার ও ঘৃণ্য ষড়যন্ত্রের প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

২২ সেপ্টেম্বর সোমবার দুপুরে উপজেলার হোসেনপুর ইউনিয়নের রামচন্দ্রপুর (নয়াপাড়া) নামক স্থানে শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দির প্রাঙ্গণে লিখিত বক্তব্য পাঠ করেন অত্র মন্দিরের প্রতিষ্ঠাতা শ্রী হরিদাস চন্দ্র বাবু।

তিনি তার লিখিত বক্তব্যে বলেন, বিগত সরকারের আমলে ২০১৬ সালে আওয়ামী লীগের (প্রেসিডিয়াম সদস্য) শেখ সেলিম আমার কাছ থেকে ৫ কোটি টাকা চেয়েছিলেন। কিন্তু উক্ত টাকা দিতে আমি অপরাগতা স্বীকার করায় আমাকে মিথ্যা ও হয়রানীমূলকভাবে র‌্যাবের মাধ্যমে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেন।

আমার বিরুদ্ধে আনীত অভিযোগ ভুয়া, মিথ্যা ও ভিত্তিহীন ছিল বলে ১৩ দিনের ব্যবধানে আমাকে সকল মামলা থেকে অব্যাহতি প্রদান করেন। এরই প্রেক্ষিতে বর্তমান সময়ে কতিপয় ভুয়া সাংবাদিক ও নানান মিথ্যা পরিচয়ধারী ব্যক্তিগণ ব্যক্তিস্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে আমার সনাতন ধর্মীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া, মিথ্যা, ভিত্তিহীন তথ্য অপপ্রচারসহ নানা ঘৃণ্য ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আমি আপনাদের মাধ্যমে ধর্মীয় সেবামূলক প্রতিষ্ঠানের বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রের তীব্র নিন্দা এবং প্রতিবাদসহ এসব ঘটনায় জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃংঙ্খলা বাহিনীর জরুরী হস্তক্ষেপ কামনা করছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট