1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনাম :
কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে ঈদের খুশির আড়ালে আত্মসমালোচনা আমাদের প্রাপ্তি ও শিক্ষা তাকওয়ার আলোয় ঈদ: প্রাপ্তি কতটুকু,শিক্ষা কত গভীর? সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

বগুড়ার শেরপুরে প্রেমের ফাঁদে ফেলে মুক্তিপণ দাবি: জনগণের সহায়তায় প্রতারকচক্র আটক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৬ বার পড়া হয়েছে


মিরু হাসান, স্টাফ রিপোর্টার
‎বগুড়ার শেরপুরে প্রেমের সম্পর্ক গড়ে তুলে এক তরুণকে ডেকে এনে মুক্তিপণের জন্য আটকে রাখার অভিযোগে তিন প্রতারককে আটক করেছে জনতা। পরে পুলিশ এসে তাদের গ্রেফতার করে।

‎ভুক্তভোগী নোয়াখালী জেলার চরজব্ব উপজেলার সুবর্ণচর গ্রামের নূর উদ্দিন এর ছেলে নূর আলম (২০), তিনি বগুড়া শাজাহানপুর উপজেলার বানুনিয়া গ্রামের বন্টু মিয়ার মেয়ে জোলেখা খাতুন (২৫) বগুড়া – এর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। ওই সম্পর্কের সূত্র ধরে জোলেখা খাতুন তাকে বগুড়ায় আসতে বলেন।

‎নূর আলম শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ভোর ৪টায় শেরপুর উপজেলার ধুনট মোড়ে পৌঁছালে আগে থেকে ওঁত পেতে থাকা প্রতারকচক্রের সদস্য আনোয়ার হোসেন (২৪), পিতা-আব্দুর রাজ্জাক, সাং-ঘোরদউর (জাতীয় নাগরিক পার্টি, এনসিপি’র কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য); তানভীর তপু (২৩), পিতা-মোঃ আবুল কালাম আজাদ, সাং-গাড়িদহ; এবং সুমন (২৩), পিতা-মোঃ আব্দুল আজিজ সরকার, সাং-গাড়িদহ—তাকে জোরপূর্বক আটক করে।

‎তারা ভুক্তভোগীর মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয় এবং তার পরিবারের কাছে ফোন করে ২ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। পরে তারা ভুক্তভোগীকে শাজাহানপুর উপজেলার নয়মাইল এলাকার একটি হোটেলে নিয়ে যায়।

‎সুযোগ বুঝে নূর আলম স্থানীয় লোকজনকে ঘটনাটি জানান। জনসাধারণ তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে প্রতারকদের আটক করে এবং শাজাহানপুর থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের থানায় নিয়ে আসে।

‎এ বিষয়ে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট