1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম :
কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে ঈদের খুশির আড়ালে আত্মসমালোচনা আমাদের প্রাপ্তি ও শিক্ষা তাকওয়ার আলোয় ঈদ: প্রাপ্তি কতটুকু,শিক্ষা কত গভীর? সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

দেবহাটায় জুয়ার টাকা চাওয়াকে কেন্দ্র করে মারপিট ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১০ বার পড়া হয়েছে

 

রিয়াজুল ইসলাম,আলম,,, দেবহাটা প্রতিনিধি।।

দেবহাটা উপজেলার কুলিয়ায় জুয়ার টাকা চাওয়াকে কেন্দ্র করে মারপিট ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ৪জনের নাম উল্লেখ করে দেবহাটা থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে। অভিযোগটি দায়ের করেছেন কুলিয়া বালিয়াডাঙ্গা গ্রামের আব্দুল করিম মোল্লার ছেলে জাকির মোল্লা। লিখিত অভিযোগ মতে জানা গেছে, বাদীর বাড়ির পার্শ্ববর্তী মনু সরদারের ৩ ছেলে যথাক্রমে কামরুল ইসলাম (৩০), ইব্রাহীম (২৬) ও জাহিদুল ইসলাম (২০) এবং মোঃ খোকার ছেলে জয়নাল আবেদীন (৩০) একত্রে মিলে ইং ১৮ সেপ্টেম্বর রাত ১১টার দিকে বাদীর বসতবাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। এর আগে ২নং বিবাদী ইব্রাহীম বাদীর ছোট ভাই জাহিদ তার মোবাইল ফোন থেকে জুয়ার টাকা বের করে নিয়েছে এবং সেই টাকা বাদীকে দিতে হবে বলে চাপ প্রয়োগ করে। কিন্তু বাদী সেই টাকা কেন দেবে এবং এমন মিথ্যা অভিযোগে তাকে কোন টাকা দিতে অস্বীকার করে। যার কারনে বিবাদীরা সংঘবদ্ধভাবে বাদীর দুইতলা বিল্ডিংয়ের উপরতলার পূর্ব পাশের কক্ষের দরজা ভেঙ্গে অনধিকার প্রবেশ করে আসবাবপত্র ভাঙচুর, লুটপাট ও বাদীর ছোট ভাই জাহিদকে মারপিট করে। এসময় বাদীর স্ত্রী বৃষ্টি পারভিন (২৬) ও তার ছোট ভাইয়ের স্ত্রী শারমিন সুলতানা (২৩) ঠেকাতে গেলে বিবাদীরা তাদেরকেও মারপিট করে আহত করে। একপর্যায়ে ২নং বিবাদী ইব্রাহীম বাদীর সোকেজের মধ্যে ব্যবসার জন্য রক্ষিত নগদ ৩ লক্ষ টাকা নিয়ে চলে যায়। বাদী এসময় বাড়িতে না থাকায় পরে মোবাইল ফোনের মাধ্যমে সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে আহতদের মধ্যে ছোট ভাইয়ের স্ত্রী শারমিনকে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে সখিপুরস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। দেবহাটা থানার ওসি গোলাম কিবরিয়া জানান, এধরনের একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট