1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম :
কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে ঈদের খুশির আড়ালে আত্মসমালোচনা আমাদের প্রাপ্তি ও শিক্ষা তাকওয়ার আলোয় ঈদ: প্রাপ্তি কতটুকু,শিক্ষা কত গভীর? সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

আদমদীঘিতে সনাতন ধমাবলম্বীদের নিয়ে জামাতের মতবিনিময় সভা!

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯১ বার পড়া হয়েছে

 

 

মিরু হাসান, স্টাফ রিপোর্টার

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা পূজা সামনে রেখে বগুড়ার আদমদীঘি উপজেলার ৬৫ মন্দির কমিটির নেতৃবৃন্দদের নিয়ে মতবিনিময় সভা করেছে জামায়াতে ইসলামী। শনিবার বেলা ১১টায় উপজেলার সান্তাহার পৌর শহরের শখের পল্লীর কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আদমদীঘি উপজেলা শাখা এই আয়োজন করে।

উপজেলা জামায়াতের আমীর হাফেজ আতোয়ার হোসেনের সভাপতিত্বে ও সহ সেক্রেটারী মাওলানা আব্দুল জব্বারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ শাহাবুদ্দীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত এমপি পদপ্রার্থী নূর মোহাম্মদ আবু তাহের, উপজেলা জামায়াতের সেক্রেটারী গোলাম রব্বানী, নায়েবে আমীর ইউনুছ আলী, সাবেক শিবির নেতা অ্যাডভোকেট ছাইফুল ইসলাম, খান মোহাম্মদ লিটন, সান্তাহার পৌর জামায়াতের আমীর আব্দুল কাদের, সেক্রেটারী সামছুল ইসলাম, ছাতিয়ানগ্রাম ইউনিয়ন জামায়াতের সভাপতি আবু তালেব, সান্তাহার ইউনিয়ন জামায়াতের আমীর মতিউর রহমান, আদমদীঘি ইউনিয়ন জামায়াতের আমীর ইদ্রীস আলী, উপজেলা যুব জামায়াতের সভাপতি তরিকুল ইসলাম, সেক্রেটারী রেজওয়ানুল হক, মন্দির কমিটির নেতা শ্রীকৃষ্ণ পদ মোহন্ত, শ্যামল কুমার শীল, চন্দন কুমার মহন্ত প্রমূখ।

সভা শেষে প্রধান অতিথি উপজেলার ৬৫ পূজা মন্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে পূজা উদযাপনের জন্য ৫ হাজার টাকা করে অনুদানের অর্থ তুলে দেন।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট