1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে ঈদের খুশির আড়ালে আত্মসমালোচনা আমাদের প্রাপ্তি ও শিক্ষা তাকওয়ার আলোয় ঈদ: প্রাপ্তি কতটুকু,শিক্ষা কত গভীর? সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

বগুড়ায় অপহরণ ও মুক্তিপণ চক্রের দুই সদস্য গ্রেপ্তার, অপহৃত ৪ জন উদ্ধার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০০ বার পড়া হয়েছে

 

 

মিরু হাসান, স্টাফ রিপোর্টার

বগুড়ায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও সদর থানা পুলিশের যৌথ অভিযানে অপহরণ ও মুক্তিপণ আদায়কারী সংঘবদ্ধ চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে অপহৃত চারজনকে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় সদর উপজেলার নারুলী পশ্চিমপাড়া গণকবর এলাকা থেকে অপহরণের ঘটনায় জড়িত দুই মূলহোতাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া দুইজন আসামি হলেন, জেলার সারিয়াকান্দি উপজেলার বাশগাড়ি এলাকার মোখলেছুর রহমানের ছেলে আমিনুল ইসলাম বুলবুল (৩৫) ও সদরের উপজেলার নারুলী পশ্চিমপাড়া এলাকার জাফর আলীর ছেলে উকিল (৩৮)।

উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন, মোঃ কুদ্দুস প্রামানিক, মোঃ মাজম, মোঃ কাওসার ও মোঃ রশিদ।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর তিনটায় এসব তথ্য গণমাধ্যমকে জানান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) আতোয়ার রহমান।

জেলা পুলিশের এই কর্মকর্তা জানান, গত সোমবার দুপুর দেড়টায় জেলা আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার পথে চারজনকে অপহরণ করে একদল দুর্বৃত্ত। অপহরণের পর অপহরণকারীরা তাদের মুক্তির জন্য পরিবারের কাছে ২ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে এবং টাকা না দিলে হত্যা করার হুমকি দেয়।

এঘটনা জানার পর ভিকটিমদের স্বজন বগুড়া সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এই অভিযোগের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও সদর থানা পুলিশের একটি চৌকস যৌথ টিম ছায়া তদন্ত ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযানে নামে। অভিযানের সোমবার সন্ধ্যা ৬টার সদর উপজেলার নারুলী পশ্চিমপাড়া গণকবর এলাকা থেকে অপহরণের ঘটনায় জড়িত দুই মূলহোতাকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যমতে অপহৃত চারজন ভিকটিমকে উদ্ধার করা হয়।

পুলিশ আরো জানায়, গ্রেপ্তার হওয়া প্রধান আসামি আমিনুল ইসলাম বুলবুল একজন চিহ্নিত অপরাধী। তার বিরুদ্ধে ইতিপূর্বে চারটি রাজনৈতিক ও মাদক সংক্রান্ত মামলা বিজ্ঞ আদালতে চলমান রয়েছে।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট