1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে ঈদের খুশির আড়ালে আত্মসমালোচনা আমাদের প্রাপ্তি ও শিক্ষা তাকওয়ার আলোয় ঈদ: প্রাপ্তি কতটুকু,শিক্ষা কত গভীর? সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

আশুলিয়া থেকে বগুড়ার একই পরিবারের তিন জনের মরদেহ উদ্ধার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪৯ বার পড়া হয়েছে

 

মিরু হাসান, স্টাফ রিপোর্টার

সাভারের আশুলিয়ায় এক পরিবারে স্বামী, স্ত্রী ও শিশুকন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৪ সেপ্টেম্বর) রাত ৭টার দিকে আশুলিয়ার নরসিংহপুর এলাকার একটি ভাড়া বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

নিহতরা হলেন—রুবেল আহমেদ (৩৫), তার স্ত্রী সোনিয়া (২৮) ও মেয়ে জামিলা (৬)। তাদের গ্রামের বাড়ি বগুড়ার ধুনট উপজেলার নলডাঙা গ্রামে। রুবেল পেশায় রাজমিস্ত্রী ছিলেন এবং সোনিয়া তৈরি পোশাক কারখানায় কাজ করতেন।

স্থানীয়রা জানান, সকাল থেকে পরিবারের ঘরের দরজা বন্ধ থাকায় সন্দেহ হয়। বিকেলে পাশের কক্ষের এক ভাড়াটিয়া জানালা দিয়ে তাকিয়ে দেখেন ঘরের ভেতর একজনের লাশ ঝুলছে। এরপর পুলিশে খবর দেওয়া হলে তারা এসে দরজা ভেঙে ভেতর থেকে তিনজনের লাশ উদ্ধার করে।

পুলিশ জানায়, সোনিয়া স্বামী-সন্তানকে নিয়ে স্থানীয় আব্দুল কাদের দেওয়ানের টিনশেড বাড়ির একটি কক্ষে ভাড়া থাকতেন। মরদেহ উদ্ধারের সময় রুবেলকে ঝুলন্ত অবস্থায় এবং স্ত্রী-সন্তানের লাশ বিছানা থেকে উদ্ধার করা হয়।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মজিবুর রহমান বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রুবেল প্রথমে স্ত্রী ও শিশুকন্যাকে হত্যার পর আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট