1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে ঈদের খুশির আড়ালে আত্মসমালোচনা আমাদের প্রাপ্তি ও শিক্ষা তাকওয়ার আলোয় ঈদ: প্রাপ্তি কতটুকু,শিক্ষা কত গভীর? সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

যশোরের মণিরামপুর উপজেলা বিএনপির দু’গ্রুপের সাংগঠনিক ঐক্যবদ্ধ পথসভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৩ বার পড়া হয়েছে

নূরুল হক, মণিরামপুর (যশোর) প্রতিনিধি:
যশোরের মণিরামপুর উপজেলা বিএনপির দু’গ্রুপের সাংগঠনিক ঐক্যবদ্ধ পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে উপজেলার শ্যামকুড় ইউনিয়ন বিএনপির আয়োজনে চিনাটোলা বাজারের স্থানীয় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে দেশনায়ক তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা আলোচনা উপলক্ষে পথসভা অনুষ্ঠিত হয়। ওই পথসভায় ঐক্যবদ্ধ হয়ে মঞ্চে উঠেছেন দু’গ্রুপের নেতারা। যার কারনে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে চাঙা ভাব সঞ্চার হয়ে ঐক্যবদ্ধ পথসভা নেতা-কর্মী ও সমর্থকের উপস্থিতিতে পরিনত হয় জনসভায়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র অ্যাড. শহীদ ইকবাল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মাদ মুছা ও বর্তমান সাধারন সম্পাদক আসাদুজ্জামান মিন্টু।
শ্যামকুড় ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক বুলবুল আহমেদের পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহসভাপতি অ্যাড. মকবুল ইসলাম, পৌর বিএনপির সাধারন সম্পাদক আব্দুল হাই, সহসভাপতি সন্তোষ স্বর, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খান শফিয়ার রহমান, পৌর সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন বিশ্বাস, ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মাহাবুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মুক্তার হোসেন, মশিয়ার রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি মফিজুর রহমান, অ্যাড. মুজিবুর রহমান, যুগ্ম সম্পাদক সামছুজ্জামান শান্ত, নাজমুল হক লিটন প্রমুখ। সভা শেষে নেতৃবৃন্দ দেশনায়ক তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরন করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট