1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে ঈদের খুশির আড়ালে আত্মসমালোচনা আমাদের প্রাপ্তি ও শিক্ষা তাকওয়ার আলোয় ঈদ: প্রাপ্তি কতটুকু,শিক্ষা কত গভীর? সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

মণিরামপুরে পুকুর থেকে মাদ্রাসা ছাত্রীর ভাসমান লাশ উদ্ধার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩৭ বার পড়া হয়েছে

নুরুল হক 
মণিরামপুর (যশোর) প্রতিনিধি:
যশোরের মণিরামপুরে মুদি দোকান থেকে একটি পাউরুটি চুরির অপবাদ দেওয়ার পরদিন মঙ্গলবার দুপুরে বাড়ির পাশে একটি পুকুর থেকে মাহমুদা খাতুন নামে এক মাদ্রাসা ছাত্রীর অর্ধ উলঙ্গ ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ লাশ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে প্রেরন করে। তবে ওই ছাত্রীর মৃত্যু রহস্য এখনও পুলিশ উদঘাটন করতে পারেনি। পুলিশ বলছেন ময়না তদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যু রহস্য উদঘাটিত হবে। নিহত মাহমুদা খাতুন উপজেলার রোহিতা এলাকার একটি মসজিদের ইমাম আইনুল হকের মেয়ে। এ ব্যাপারে নিহতের পিতা বাদি হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন।
পুলিশ ও এলাকাবাসী জানায়, পলাশী মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী মাহমুদা খাতুন সোমবার দুপুর একটার দিকে মাদ্রাসা ছুটি হলে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে বাড়িরপাশে হাসানুর রহমানের মুদি দোকানের সামনে দাড়িয়ে থাকে মাহমুদা। এ সময় দোকানে ছিলেন হাসানুরের স্ত্রী মাহমুদা বেগম। মাহমুদা বেগম অভিযোগ করেন দোকান থেকে একটি পাউরুটি চুরির সময় হাতেনাতে তিনি তাকে ধরে ফেলেন। এক পর্যায়ে হাসানুরের স্ত্রী মাহমুদা বেগম ওই ছাত্রীর কাছ থেকে তার বইভর্তি ব্যাগটি কেড়ে রেখে তার মাকে খবর দিতে বলেন। খবর পেয়ে মাহমুদা খাতুনের মা শাহিনুর বেগম দোকানে এসে ঘটনা শুনে অভিমানে মেয়েকে জুতা দিয়ে মারপিট করে এবং তাকে বাড়িতে আসতে নিষেধ করেন। ফলে মাহমুদা আর বাড়িতে ফেরেনি।
রাত হয়ে গেলে বাড়ির লোকজন মাহমুদাকে খুজাখুজি শুরু করেন। গতকাল মঙ্গলবার সকাল ১১ টার দিকে মাহমুদাকে বাড়ির পাশে পুকুরঘাটে বসে থাকতে দেখেন পাশর্^বর্তি গৃহবধু তহমিনা খাতুন ও মিম খাতুন। দুপুর সাড়ে ১২ টার দিকে ওই পুকুর থেকে স্থানীয়রা মাদ্রাসা ছাত্রী মাহমুদার ভাসমান অর্ধ উলঙ্গ লাশ উদ্ধার করেন। এ ঘটনায় নিহতের পিতা বাদি হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করেন। তবে মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবলুর রহমান খানসহ এলাকার অনেকেই জানিয়েছেন মাদ্রাসা ছাত্রী মাহমুদা খাতুন সাতার জনতেননা। ধারনা করা হচ্ছে পুকুরে গোসল করতে নেমে পা পিছলে হয়ত ডুবে গিয়ে তার মৃত্যু হতে পারে।

নূরুল হক
মণিরামপুর, যশোর।
মোবাইল-০১৭২১৩৯০২০৮
তারিখ-০৯/০৯/২০২৫ইং

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট