1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদের খুশির আড়ালে আত্মসমালোচনা আমাদের প্রাপ্তি ও শিক্ষা তাকওয়ার আলোয় ঈদ: প্রাপ্তি কতটুকু,শিক্ষা কত গভীর? সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কবর জিয়ারত

মণিরামপুরে পাওনা টাকা নিয়ে বিবাদের কারণে ১ জনকে কুপিয়ে হত্যা, আটক-২

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ১৫৩ বার পড়া হয়েছে

যশোর প্রতিনিধি:
যশোরের মণিরামপুরে পাওনা ৫ হাজার টাকার জন্য মিন্টু হোসেন (৪০) নামে এক ভ্যানচালককে কুপিয়ে হত্যা। এ ঘটনায় একই পরিবারের আরও চারজনকে কুপিয়ে আহত করা হয়েছে। থানায় মামলা এবং মামলার আসামীকে পুলিশ আটক করেছে। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সন্ধ্যায় পৌর এলাকার সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের দক্ষিণ পাশে একটি চায়ের দোকানে। শুক্রবার মধ্যরাতে ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মিন্টু হোসেনের মৃত্যু হয়। মিন্টু হাকোবা গ্রামের আব্দুল আজিজের ছেলে। হামলার শিকার নিহত মিন্টুর ২ ভাই সেন্টু, পিকুলসহ তাদের মা-বাবা চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে সেন্টুর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ ও হামলার শিকার পিকুল হোসেন জানান, ঘটনার দিন হাকোবা এলাকার সাব্বির হোসেন নামে এক ব্যক্তি আমার ভাই সেন্টুর চায়ের দোকানে এসে ৫ হাজার টাকা দাবি করে। টাকা না দেওয়ায় সাব্বির আমার ভাই সেন্টুর চোখে আঙুল ঢুকিয়ে দিতে যায়। এ সময় আমরা এগিয়ে এসে বাধা দিলে সাব্বির চলে যায়। পরে সাব্বির দলবল নিয়ে এসে আমাদের ৩ ভাইকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে আহত করে। এ ঘটনায় নিহত মিন্টুর মা আমেনা বেগম বাদী হয়ে শুক্রবার মণিরামপুর থানায় মামলা করেছেন। পুলিশ ঘটনায় জড়িত অভিযোগে হাকোবা গ্রামের বারিক সরদারের ছেলে ফারুক হোসেন (৪৫) ও বিল্লাল হোসেনের ছেলে সাব্বির (ছোট) নামে দু’জনকে আটক করেছে। তবে ঘটনার মূল হোতা বড় সাব্বির পলাতক রয়েছেন।
নিহত মিন্টুর বাবা আব্দুল আজিজ জানান, দুই বছর আগে আমার মেঝো ছেলে সেন্টুর ভ্যান চুরি হয়। তখন হাকোবা ওয়ার্ডের কাউন্সিলর যুবলীগ নেতা মোহাম্মদ আজিম উদ্দিন নতুন ভ্যান কেনার জন্য আমাদের পাঁচ হাজার টাকা সহায়তা দেন। এরপর আজিম আর টাকা ফেরত চাননি। আজিম কাউন্সিলরের দেওয়া সেই টাকা এক মাস ধরে আমাদের কাছে দাবি করছে হাকোবা এলাকার বড় সাব্বির নামে এক ব্যক্তি। আমরা বলেছিলাম আজিমকে সঙ্গে আনলে টাকা দিয়ে দেব। কিন্তু সাব্বির কাউন্সিলর আজিমকে এক দিনও সঙ্গে আনতে পারেনি। গত বৃহস্পতিবার বিকেলে আমার এক ছেলের চায়ের দোকানে এসে সাব্বির ফের টাকা চায়। টাকা না পেয়ে নানা হুমকি-ধমকি দিতে থাকে সাব্বির। এ সময় আমরা এগিয়ে এসে বাধা দিলে সাব্বির চলে যায়। পরে দলবল সঙ্গে নিয়ে এসে সাব্বির আমার ৩ ছেলে ও আমাদের স্বামী-স্ত্রীর ওপর হামলা করে পিটিয়ে ও কুপিয়ে সবাইকে আহত করে। খবর পেয়ে পুলিশ আসার পর ওরা পালিয়ে যায়। এরপর আমাদের পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়। আমার বড় ছেলে মিন্টুকে বৃহস্পতিবার রাতে ঢাকায় একটি হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার মেঝো ছেলেকে একই হাসপাতালে নেওয়া হয়েছে। ওই রাতে বড় ছেলে মিন্টু হাসপাতালে মারা গেছে। মেঝো ছেলে সেন্টুর অবস্থাও ভালো না। সেজো ছেলে পিকুলের মাথায় ব্যান্ডেজ করা হয়েছে।
এ মামলার তদন্ত কর্মকর্তা এসআই অরূপ কুমার ঘোষ জানান, এ ঘটনায় নিহতের মা আমেনা বেগম বাদী হয়ে চার জনের নাম উল্লেখ করে ও দুজনকে অজ্ঞাত আসামি দিয়ে মামলা দায়ের করেছেন। যার মামলা নম্বর-৩০। আমরা সাব্বির ও ফারুক নামে দুজনকে আটক করেছি। প্রধান আসামি বড় সাব্বিরকে ধরতে অভিযান অব্যাহত আছে।
মণিরামপুর থানার অফিসার ইনচাজ্র্ (ওসি) বাবলুর রহমান খান জানান, অচিরেই প্রধান আসামীসহ সকল দোষীদের আটকপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট