1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদের খুশির আড়ালে আত্মসমালোচনা আমাদের প্রাপ্তি ও শিক্ষা তাকওয়ার আলোয় ঈদ: প্রাপ্তি কতটুকু,শিক্ষা কত গভীর? সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কবর জিয়ারত

নওগাঁয় অপহরণ মামলায় আসামীর ১৪বছরের কারাদণ্ড

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ১১৮ বার পড়া হয়েছে

 

মিরু হাসান, স্টাফ রিপোর্টার 
নওগাঁয় নাবালিকা অপহরণ মামলায় আসামীর ১৪ বছরের কারাদণ্ড নওগাঁ জেলার বদলগাছী উপজেলার সরদারপাড়া গ্রামের ১৫ বছর বয়সী এক নাবালিকা মেয়েকে অপহরণের মামলায় ব্যালট উত্তরপাড়া গ্রামের উজ্জল হোসেন (৩২)কে ১৪বছর সশ্রম কারাদণ্ড এবং ৫০হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ সোমবার (২৫ আগস্ট) সকালে নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেলা ও দায়রা জজ মোঃ মেহেদী হাসান তালুকদার জনাকীর্ণ আদালতে এই রায় ঘোষণা করেন। একই সঙ্গে জরিমানার অর্থ ভুক্তভোগী নাবালিকা মেয়েকে প্রদানের নির্দেশ দেন বিচারক।

আদালত সূত্রে জানা যায়, ২০২১ সালের ২২ জুলাই ভোর সাড়ে ৫টার দিকে উজ্জল হোসেন বদলগাছী থানার বারাতৈল গ্রামে নানীর বাড়ি থেকে ওই নাবালিকাকে ফুসলিয়ে অপহরণ করে বোনের বাসায় আটকে রাখে। পরবর্তীতে নাবালিকার মা থানায় অভিযোগ করলে পুলিশ ভুক্তভোগীকে উদ্ধার করে। তদন্ত শেষে ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়।

মামলায় ৭জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আজ রায়ের তারিখ ধার্য ছিল। আসামির উপস্থিতিতে আদালত রায় ঘোষণা করেন এবং যেহেতু আসামি পূর্ব থেকেই কারাগারে ছিলেন, তাই তাকে সাজাপরোয়ানা মূলে জেলা কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি এডভোকেট রেজাউল করিম রায়ে সন্তোষ প্রকাশ করেন। অন্যদিকে আসামি পক্ষে কৌঁসুলি আশিক আল ইমরান হিল্লোল উচ্চ আদালতে আপিল করার কথা জানান।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট