1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদের খুশির আড়ালে আত্মসমালোচনা আমাদের প্রাপ্তি ও শিক্ষা তাকওয়ার আলোয় ঈদ: প্রাপ্তি কতটুকু,শিক্ষা কত গভীর? সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কবর জিয়ারত

গাইবান্ধার তিস্তা সেতুতে উদ্বোধনের দুই দিনের মাথায় চুরির মহোৎসব

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ১৩৫ বার পড়া হয়েছে

 

গাইবান্ধা জেলা প্রতিনিধি:-ডা.ওবাইদুল ইসলাম

গাইবান্ধা : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ইউনিয়নে তিস্তার বুকে নবনির্মিত মাওলানা ভাসানী সেতুটি উদ্বোধনের মাত্র দুই দিন পরই চুরি ও লুটপাটের ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

গত ২০ আগস্ট বহুল প্রত্যাশিত এই সেতুটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। কিন্তু উদ্বোধনের পরদিনই প্রকাশ্যে দিবালোকে সেতু এলাকায় অবস্থিত চাইনিজ নির্মাণ ক্যাম্প থেকে রড, ইট, বালি, সিমেন্টসহ বিপুল পরিমাণ নির্মাণসামগ্রী লুটপাটের ঘটনা ঘটে। বিষয়টি স্থানীয়দের মাঝে ক্ষোভের ঝড় তোলে।

এরই মধ্যে উদ্বোধনের দ্বিতীয় দিনেই আরও ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়—সেতুর ল্যাম্পপোস্টের বিদ্যুতের ক্যাবল পর্যন্ত চুরি হয়ে যায়। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন সেতুতে কর্মরত এক শ্রমিক, যা মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে।

স্থানীয়দের প্রশ্ন, কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি জাতীয় সম্পদ উদ্বোধনের দুদিনের মাথায় যদি এভাবে লুটপাট আর চুরির শিকার হয়, তবে এর নিরাপত্তা কোথায়?
অভিযোগ উঠেছে, প্রশাসনের উদাসীনতা ও তদারকির অভাবেই এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটছে।

এলাকাবাসীর দাবি—অবিলম্বে সেতুর নিরাপত্তা নিশ্চিত করা হোক এবং জড়িতদের আইনের আওতায় আনা হোক।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট