1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদের খুশির আড়ালে আত্মসমালোচনা আমাদের প্রাপ্তি ও শিক্ষা তাকওয়ার আলোয় ঈদ: প্রাপ্তি কতটুকু,শিক্ষা কত গভীর? সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কবর জিয়ারত

কলারোয়ায় বৃষ্টির মাঝেও থেমে নেই কলারোয়া বাজারের পানি নিষ্কাশনের সংস্কার কাজ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ২৫৭ বার পড়া হয়েছে


মো: তরিকুল ইসলাম,স্টাফ রিপোর্টার: সাতক্ষীরার কলারোয়ায় দিনভর টানা বর্ষণ উপেক্ষা করে কলারোয়া পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহুরুল ইসলাম এর নির্দেশনায় কলারোয়া বাজারের পানি নিস্কাশন ব্যবস্থার সংস্কার কাজ দ্রুতগতিতে চলমান রয়েছে। বাজারের প্রাণকেন্দ্র চৌরাস্তা সহ অনেক জায়গায় দীর্ঘদিন ধরে জমে থাকা পলি ও ময়লায় ড্রেনগুলো কার্যত অকার্যকর হয়ে পড়েছিল। পৌর প্রশাসন ও বাজার ব্যবসায়ী সমিতির যৌথ তত্ত্বাবধানে  বৃহস্পতিবার (২১ আগস্ট) দিনব্যাপী বাজারের বিভিন্ন স্থানে ড্রেন পরিষ্কার, পাইপ স্থাপন এবং পলি ও আবর্জনা অপসারণের কাজ চলে।

‎পৌর কর্তৃপক্ষের প্রতিনিধি নাজমুল হোসেন কাজ তদারকি করতে গিয়ে জানান, “বাজারের অধিকাংশ ড্রেন পলি ও আবর্জনায় বন্ধ হয়ে গেছে। ইউএনও স্যারের নির্দেশনায় দ্রুতগতিতে ড্রেন পরিষ্কার করা হচ্ছে। বৃষ্টির দিনেও আমরা কাজ চালিয়ে যাচ্ছি। একই সঙ্গে রাস্তাঘাট মেরামতের কাজও চলছে। আশা করি দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করতে পারবো।”
‎বাজার ব্যবসায়ী সমিতির সার্বিক সহযোগিতায় কাজ সুন্দর ভাবে এবং দ্রুত গতিতে হচ্ছে।

‎ব্যাবসায়ী সমিতির সভাপতি এস.এম শওকত হোসেন বলেন, “উপজেলা নির্বাহী কর্মকর্তার তত্ত্বাবধানে বাজারের উন্নয়নের বেশ কিছু কাজ ইতোমধ্যে দৃশ্যমান হয়েছে। আমরা তাকে ধন্যবাদ জানাই এবং আশা করি, অচিরেই একটি মডেল কলারোয়া বাজার গড়ে তোলা সম্ভব হবে।”

‎এসময় উপস্থিত ছিলেন কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলামসহ সমিতির অন্যান্য সদস্যরা।

‎ব্যবসায়ীরা বলেন এত দ্রুত কাজ তারা আগে দেখেননি। এইভাবে কাজ চলতে থাকলে কলারোয়া বাজারের পরিবেশ ও অবকাঠামো উন্নয়ন অচিরেই বাস্তবায়িত হবে, যা ব্যবসা-বাণিজ্যের জন্য ইতিবাচক প্রভাব ফেলবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট