1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদের খুশির আড়ালে আত্মসমালোচনা আমাদের প্রাপ্তি ও শিক্ষা তাকওয়ার আলোয় ঈদ: প্রাপ্তি কতটুকু,শিক্ষা কত গভীর? সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কবর জিয়ারত

উখিয়ায় আন্দোলনে আহত শিক্ষকদের হাসপাতালে দেখতে গেলেন, জেলা জামায়াত আমীর আনোয়ারী

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ২৪২ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক ঃ
চাকরি পূর্ণবহালের দাবিতে উখিয়ায় অনুষ্ঠিত আন্দোলনে পুলিশের হামলায় আহত স্থানীয় হোস্ট টিচারদের হাসপাতালে দেখতে গেলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নুর আহমেদ আনোয়ারী। বুধবার (২১ আগস্ট) দুপুরে তিনি কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষক-শিক্ষিকার শারীরিক খোঁজখবর নেন।

জানা গেছে, বুধবার ২০ আগস্ট সকালে উখিয়া কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে স্থানীয় হোস্ট টিচাররা চাকরি পূর্ণবহালের দাবিতে আন্দোলনে অংশ নেন। এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করলে বেশ কয়েকজন শিক্ষক-শিক্ষিকা আহত হন। গুরুতর আহতদের মধ্যে নারী শিক্ষিকা ও শিক্ষক’কে ভর্তি করা হয় কক্সবাজার সদর হাসপাতালে।

পরের দিন কক্সবাজার জেলা জামায়াতের আমীর হাসপাতালে গিয়ে আহত শিক্ষক-শিক্ষিকার শারীরিক অবস্থার খোঁজ নেন। তিনি চিকিৎসা সেবার মান সঠিকভাবে দেওয়া হচ্ছে কিনা তা নিশ্চিত হতে দায়িত্বে থাকা চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসায় কোনো ধরনের গাফিলতি না করার আহ্বান জানান।

এ সময় তিনি গণমাধ্যম কর্মীদের বলেন, মানবিক দুর্যোগে, দুরবস্থায় মানুষের পাশে থাকা আমাদের নৈতিক ও ধর্মীয় দায়িত্ব। শিক্ষিকা যেন যথাযথ চিকিৎসা সেবা পেয়ে দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারেন, এজন্য আমরা সর্বাত্মক সহযোগিতা করব।

তিনি আরো বলেন, শিক্ষকরা জাতির বিবেক। তাদের ন্যায্য দাবি উপেক্ষা করে আন্দোলনে নেমে আসতে বাধ্য করা হলে, সেটি সমাজের জন্য দুঃখজনক। আহত শিক্ষিকা ও আন্দোলনে অংশ নেওয়া অন্যরা সুবিচার ও তাদের প্রাপ্য অধিকার ফিরে পাবেন বলে আমরা আশাবাদী।

এদিকে একই দিন দুপুরে পুলিশের অভিযানে গ্রেফতার হওয়া সমন্বয়ক জিনিয়া শারমিন রিফা, স্থানীয় হোস্ট টিচারসহ ২৮ শিক্ষক-শিক্ষিকা’কে বিকেলের দিকে রাজনৈতিক নেতৃবৃন্দদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

এ সময় জেলা জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা আহত শিক্ষিকার পরিবারের সঙ্গে কথা বলে পাশে থাকার আশ্বাস দেন।

উল্লেখ্য, কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পভিত্তিক প্রকল্পে নিয়োজিত স্থানীয় হোস্ট টিচারদের চাকরি থেকে অব্যাহতি দেওয়ার পর থেকে পুনর্বহালের দাবিতে শিক্ষকরা ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আন্দোলন চলাকালে দফায় দফায় পুলিশি অভিযানে বহু শিক্ষক আহত ও গ্রেফতার হয়ছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট