1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদের খুশির আড়ালে আত্মসমালোচনা আমাদের প্রাপ্তি ও শিক্ষা তাকওয়ার আলোয় ঈদ: প্রাপ্তি কতটুকু,শিক্ষা কত গভীর? সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কবর জিয়ারত

বিরামপুরে সড়ক দুর্ঘটনা রোধে জাগ্রত যুব সংস্থার উদ্যোগে মানববন্ধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ২৯২ বার পড়া হয়েছে

 

এমডি রেজওয়ান আলী বিরামপুর দিনাজপুর প্রতিনিধি-দিনাজপুরের বিরামপুরে সড়ক দুর্ঘটনা রোধ ও নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২০ আগস্ট-২৫) সকাল ১০টায় বিরামপুর জাগ্রত যুব সংস্থা’র উদ্যোগে এবং সর্বস্তরের জনসাধারণের অংশগ্রহণে পৌর শহরের ঢাকা মোড় এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধন ও মিছিলে ১০ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য ছিল— দিনাজপুর থেকে গোবিন্দগঞ্জ পর্যন্ত আঞ্চলিক মহাসড়ক দ্রুত মেরামত,বিরামপুর শহরের বাইরে ভারী যানবাহনের জন্য বিকল্প বাইপাস সড়ক নির্মাণ,পৌর শহরে বাস টার্মিনাল স্থাপন,কলাবাগান থেকে কলেজ বাজার পর্যন্ত মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানে স্পিড ব্রেকার স্থাপন,শিক্ষা প্রতিষ্ঠানের সামনে ফুটওভার ব্রিজ নির্মাণ,নির্দিষ্ট স্টপেজ ছাড়া যত্রতত্র যাত্রী ওঠানামা বন্ধ করা,শহরের গুরুত্বপূর্ণ মোড়ে ট্রাফিক বক্স স্থাপন ও ট্রাফিক পুলিশ মোতায়েন,বেপরোয়া অটোরিকশা ও অটোভ্যান চলাচল নিয়ন্ত্রণ,মহাসড়কে জেব্রা ক্রসিং অঙ্কন,শহরের মধ্যে যানবাহনের সর্বোচ্চ গতিসীমা ২৫ কিলোমিটার নির্ধারণ ও বাস্তবায়ন। উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন— বিরামপুর জাগ্রত যুব সংস্থা’র সভাপতি মিশুক,বিরামপুর প্রেসক্লাব (কলাবাগান) আহ্বায়ক সাংবাদিক শাহ্ আলম মণ্ডল,প্রেসক্লাব (কলেজ বাজার) সভাপতি সাংবাদিক মোরশেদ মানিক,সরকারি কলেজের উপাধ্যক্ষ অদৈত কুমার অপু,পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান হোসেন,সাবেক পৌর কাউন্সিলর শওকত আলী,বিজুল দারুল হুদা কামিল মাদ্রাসার হেড মুহাদ্দিস ড. এনামুল হক,ঢাকা মোড় টুয়েন্টিফোর ডটকমের প্রকাশক ও সম্পাদক রফিকুল ইসলাম সরকার,সাংবাদিক ইব্রাহিম মিঞা,বিরামপুর যুব ক্লাবের সভাপতি আহসান হাবিব জনি প্রমুখ।
মানববন্ধন ও মিছিলে অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত এসব দাবির বাস্তবায়ন নিশ্চিত করবে, যাতে বিরামপুর শহরের সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে আসে এবং পথচারী ও যানবাহনের নিরাপত্তা নিশ্চিত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট