1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদের খুশির আড়ালে আত্মসমালোচনা আমাদের প্রাপ্তি ও শিক্ষা তাকওয়ার আলোয় ঈদ: প্রাপ্তি কতটুকু,শিক্ষা কত গভীর? সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কবর জিয়ারত

সাতক্ষীরায় নিরাপদ পানির দাবীতে ডিপিএইচই এডভোকেসি সভাঃ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ১১১ বার পড়া হয়েছে

মোঃ জামাল উদ্দিনঃ

১৪ই আগস্ট বৃহস্পতিবার ২০২৫
সাতক্ষীরায় স্থানীয় পর্যায়ে নিরাপদ পানির দাবীতে ডিপিএইচই, স্থানীয় সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগষ্ট) সকাল ১০ টায় বেসরকারী উন্নয়ন সংস্থা সিডো এবং সাতক্ষীরা ও একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় এফরটি প্রকল্পের আওতায় উপজেলা ডিজিটাল কর্ণারে এ এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়।

সিডো সংস্থার প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ।

সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.শাহিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় অফিসার সাতক্ষীরা সদর মো: করিমুল হক, উপ-সহকারী প্রকৌশলী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রতিনিধি দীপংকর রায়।

উপস্থিতি ছিলেন প্রোগ্রাম অফিসার জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ফাতেমা জোহরা, ফিংড়ি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আলকাস আলী, স্বদেশ পরিচালক মাধব চন্দ্র দত্ত, দৈনিক প্রথম আলো জেলা প্রতিনিধি সাংবাদিক কল্যাণ ব্যানার্জী, জিডিএফ সভানেত্রী ও সাবেক পৌর কাউন্সিলর ফরিদা আক্তার বিউটি, টি আই বি সাতক্ষীরার এরিয়া কো-অডিনেটর আল আমিনসহ যুব সদস্যববৃন্দ।

কার্যক্রমের লক্ষ্য-উদ্দেশ্য ও প্রতিবেদন উপস্থাপনা করেন প্রকল্প সমন্বয়কারী মো: তহিদুজ্জামান (তহিদ)।

এছাড়া আরো বক্তব্য প্রদান করেন প্রান্তিক যুব সংঘের সভাপতি হৃদয় মন্ডল, সদস্য ইমতি জামিল, সাধারণ সম্পাদক, কর্ণফুলী যুব সংঘের সাধারণ সম্পাদক শাহানাজ পারভীন, ইয়ূথ এ্যালায়েন্সের সদস্য কর্ন বিশ্বাস কেডি, দৈনিক মানব জমিনের বিল্পব হোসেন, সাতক্ষীরা সাইবার ক্রাইম এলার্ট টিমের পরিচালক শেখ মাহবুবুল হক।

এডভোকেসির উদ্দেশ্য ছিল অনলাইনে প্রচারণা ও এডভোকেসির মাধ্যমে স্থানীয় পর্যায়ে নিরাপদ পানির সুবিধা নিশ্চিত করা, পানি সুরক্ষা এবং নায্যতা নিশ্চিত করার জন্য কার্যকর উদ্যোগ গ্রহনের জন্য ডিপিএইচই, ওয়াসা ও স্থানীয় সরকার কর্তৃপক্ষকে প্রভাবিত করা, নিরাপদ পানির সুবিধার ক্ষেত্রে প্রান্তিক জনগোষ্ঠীর সমস্যাগুলো তুলে ধরা এবং অর্ন্তভুক্তিমূলক সমাধানের পক্ষে সমর্থন জানানো।

উপকুলীয় জেলা সাতক্ষীরায় লবণাক্ততার অনুপ্রবেশ, জোয়ারের বন্যা এবং অপর্যাপ্ত অবকাঠামোর কারনে নিরাপদ পানীয় জলের প্রাপ্যতা একটি নিত্যদিনের সংগ্রামে পরিনত হয়েছে। বিশেষ করে নারী শিশু এবং প্রতিবন্ধী ব্যক্তিদর মতে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য। এই সংকট মোকাবেলায় কমিউনিটি সচেতনতা বৃদ্ধি, স্থানীয় চ্যালেঞ্জগুলি নথিভুক্তকরণ এবং অর্ন্তভুক্তিমূলক সমাধানের জন্য আয়োজন করা হয়েছে। এডভোকেসি সভায় স্থানীয় পর্যায়ের ভুক্তভোগিদের চাহিদা উপস্থাপন করা হয়।

যুব সদস্য মাসুদ রানার সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন ইন্সপেরিটর একশনএইড বাংলাদেশ সুইট খান, প্রোগ্রাম অফিসার চন্দ্র শেখর হালদার, ফাইন্যান্স অফিসার চন্দন কুমার বৈদ্য।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট