1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদের খুশির আড়ালে আত্মসমালোচনা আমাদের প্রাপ্তি ও শিক্ষা তাকওয়ার আলোয় ঈদ: প্রাপ্তি কতটুকু,শিক্ষা কত গভীর? সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কবর জিয়ারত

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কপিলমুনিতে মানববন্ধন প্রতিবাদ সভা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ১০৯ বার পড়া হয়েছে

 

শেখ খায়রুল ইসলাম পাইকগাছা(খুলনা) প্রতিনিধি:-পাইকগাছার কপিলমুনিতে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় অস্ত্রধারী দুর্বৃত্তরা এলোপাথাড়ি কুপিয়ে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মামভাবে হত্যা করার প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার ১৩ আগস্ট বেলা ১১ টার সময় কপিলমুনি প্রেসক্লাবের আয়োজনে কপিলমুনি বাজারের প্রধান সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় কপিলমুনি প্রেসক্লাবের  আহবায়ক ও দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি এইচএম শফিউল ইসলামের সভাপতিত্বে সদস্য সচিব ও দৈনিক দিনকালের উপজেলা প্রতিনিধি আমিনুল ইসলাম বজলু’র সঞ্চালনায় মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, সাংবাদিক ও মানবাধিকার কর্মী এসএম মুস্তাফিজুর রহমান পারভেজ, প্রেসক্লাবের সদস্য ও দৈনিক দৃষ্টিপাতের প্রতিনিধি প্রবীর কুমার জয়, সিনিয়র সদস্য এসএম লোকমান হেকিম,একে আজাদ,স ম নজরুল ইসলাম, গাজী অলিউল্লাহ,তপন পাল, শেখ খায়রুল ইসলাম,আব্দুস সবুর আল আমিন,মনিরুল ইসলাম,প্রবীর কুমার মন্ডল, কামরুল ইসলাম,রামপ্রসাদ কর্মকার, সরদার ফরিদ আহমেদ,আব্দুল্লাহ প্রমুখ।এসময় বক্তারা বলেন,সাংবাদিকরা সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ।দেশ ও সমাজ গঠনের দর্পণ।তবে সাংবাদিকদের কাজ হল অনিয়ম,চাঁদা আদায়,মাদকসহ সমাজের নানা অসংঙ্গতি পূর্ণ বিষয়গুলিতে সবসময় জনগণের সামনে তুলে ধরার কাজ করে থাকে এই সাংবাদিক সমাজ।কিন্তু বারবার তারা হামলা, হত্যা ও হয়রানির শিকার হচ্ছে। তাই গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মিশনে জড়িতদের বিচার দ্রুত বিচার শেষ করে তাদের যথাযথ শাস্তির ব্যবস্থা করতে হবে। পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা বিধানে কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি জোর দাবি জানান। মানববন্ধনে কপিলমুনি প্রেসক্লাবের সদস্য,স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন। এসময় বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট