1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদের খুশির আড়ালে আত্মসমালোচনা আমাদের প্রাপ্তি ও শিক্ষা তাকওয়ার আলোয় ঈদ: প্রাপ্তি কতটুকু,শিক্ষা কত গভীর? সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কবর জিয়ারত

টিভি দেখানোর প্রলোভনে দুই শিশুকে ধর্ষণ চেষ্টা; আসামির দশ বছর কারাদন্ড

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ৯৯ বার পড়া হয়েছে

 

মিরু হাসান, স্টাফ রিপোর্টার 
নওগাঁর সাপাহারে টি.ভি দেখার প্রলোভন দিয়ে দুই শিশুকে ধর্ষণ চেষ্টা মামলায় আজিমুদ্দিন (৫৫) নামের এক আসামিকে দশ বছর সশ্রম কারাদন্ডের আদেশ দেওয়া হয়েছে। একই সাথে পঞ্চাশ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও তিন মাস বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়েছে।

বুধবার ১৩ আগষ্ট বেলা সাড়ে ১১টার দিকে এই রায় প্রদান করেন নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেলা ও দায়রা জজ মো: মেহেদী হাসান তালুকদার। জনাকীর্ণ আদালতে আসামির উপস্থিতিতে তিনি এই রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালের ১৮ আগস্ট বিকেলে উপজেলার মির্জা পুর গ্রামের আসামি আজিমুদ্দিন একই গ্রামের ছয় বছর বয়সী দুই শিশুকে টি.ভি দেখার প্রলোভন দিয়ে নিজ বাড়িতে ডেকে নিয়ে যায়। এরপর দুই শিশু’র পরিহিত প্যান্ট খুলে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা করে। বিষয়টি জানতে পেরে শিশু’র জনৈক পিতা সাপাহার থানায় অভিযোগ করে। অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শেষে ঘটনার সত্যতা থাকায় আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। আদালত চৌদ্দ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বুধবার রায়ের জন্য দিন ধার্য করেন।

এদিন আসামির উপস্থিতিতে দশ বছর সশ্রম কারাদন্ড ও পঞ্চাশ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে তিন মাস বিনাশ্রম কারাদন্ডের রায় পড়ে শুনানো হয়। এবং আসামিকে সাজা পরোয়ানা মূলে জেলা কারাগারে প্রেরণের নির্দেশ দেন নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেলা ও দায়রা জজ মোঃ মেহেদী হাসান তালুকদার।

রাষ্ট্রপক্ষের পি.পি এ্যাডভোকেট রেজাউল করিম রায়ে সন্তোষ প্রকাশ করেন। আর আসামী পক্ষের কৌশলি আব্দুর রাজ্জাক উচ্চ আদালতে আপিল করার কথা জানান।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট