1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদের খুশির আড়ালে আত্মসমালোচনা আমাদের প্রাপ্তি ও শিক্ষা তাকওয়ার আলোয় ঈদ: প্রাপ্তি কতটুকু,শিক্ষা কত গভীর? সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কবর জিয়ারত

মণিরামপুরে বিতর্কিত ব্যক্তিকে সভাপতি করার প্রতিবাদে মাদ্রাসায় তালা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ১৪৬ বার পড়া হয়েছে

নুরুল হক মণিরামপুর ও রাজগঞ্জ প্রতিনিধি:
মণিরামপুরের রাজগঞ্জ এলাকার আসাদুজ্জামান মিন্টু নামে এক বিতর্কিত ব্যক্তিকে ঝাঁপা মহিলা দাখিল মাদ্রাসার এডহক কমিটির সভাপতি করায় সুপার শাহাদাত হোসেন এলাকাবাসীর তোপের মুখে পড়েছেন। অভিযোগ রয়েছে স্থানীয় অভিভাবক এবং শিক্ষকদের মতামত উপেক্ষা করে সুপার তার পছন্দের বিতর্কিত ব্যক্তিকে সভাপতি করেন।আর এ খবর জানাজানি হবার পর গতকাল সোমবার সকালে অভিভাবকসহ এলাকাবাসী মাদ্রাসা ঘেরাও করে প্রধান ফটকে তালা দেন। ফলে মাদ্রাসায় কোন ক্লাশ হয়নি।
এলাকাবাসী ও মাদ্রাসা সূত্রে জানাযায়, উপজেলা ঝাঁপা ইউনিয়নের ঝাঁপা মহিলা দাখিল মাদ্রাসার এডহক কমিটি গঠনের জন্য সুপার শাহাদাত হোসেন গতমাসে অভিভাবক এবং শিক্ষকদের নিয়ে সভা করেন। সভায় সর্ব সম্মতিক্রমে স্থানীয় ব্যবসায়ী ফিরোজ হোসেনকে সভাপতি করার সিদ্ধান্ত হয়। কিন্তু অভিযোগ রয়েছে সুপার শাহাদাত হোসেন অভিভাবক এবং শিক্ষকদের মতামতকে উপেক্ষা করে তার পছন্দের ব্যক্তি আসাদুজ্জামান মিন্টুর নাম সহ একটি প্যানেল মাদ্রাসা বোর্ডে প্রেরন করেন অনুমোদনের জন্য। সে মোতাবেক মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যানের পক্ষে রেজিষ্ট্রার ছালেহ আহমাদ আসাদুজ্জামান মিন্টুকে সভাপতি করে চার সদস্যের এডহক কমিটি অনুমোদন দেন।
প্রতিবাদে সোমবার সকাল নয়টার দিকে অভিভাবক সহ এলাকাবাসী মাদ্রাসার প্রধান ফটকে তালা দিয়ে সুপারের বিরুদ্ধে শ্লোগান দেন। এ সময় সুপার মাদ্রাসায় ছিলেননা। ফলে শিক্ষক ও শিক্ষার্থীরা বাড়িতে ফিরে যান। খবর পেয়ে ইউএনও নিশাত তামান্নার নির্দেশে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিল্লুর রশীদ ও একাডেমিক সুপারভাইজার মাসুদ হোসেন দুপুর ১২ টার দিকে মাদ্রাসা পরিদর্শনে যান। এ সময় স্থানীয় সাবেক ইউপি সদস্য হারুন অর রশিদসহ অভিভাবকরা অভিযোগ করেন, দূর্নীতিবাজ সুপার শাহাদাত হোসেন মাদ্রাসার শিক্ষক অভিভাবকসহ এলাকাবাসীর সিদ্ধান্তকে পাশ কাটিয়ে তার আস্থাভাজন ব্যক্তি যশোর শহরের একটি প্রাইভেট মাদ্রাসার খন্ডকালিন শিক্ষক আসাদুজ্জামান মিন্টুকে সভাপতি করেন। সহসুপার আব্দুস সবুর, শিক্ষক ফজিলা খাতুন, আজিজুর রহমানসহ অন্যান্যরা জানান, সুপার এলাকাবাসীর মতামতকে উপেক্ষা করে তার নিজস্ব ব্যক্তিকে  সভাপতি করায় বর্তমান মাদ্রাসায় অচলাবস্থার সৃষ্টি হয়েছে। মাদ্রাসা সুপার শাহাদাত হোসেন জানান, মাদ্রাসা বোর্ড মিন্টুকে সভাপতি নিযুক্ত করেছেন। ফলে তার কিছু করার নেই। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিল্লুর রশীদ জানান, মাদ্রাসার তালা খুলে দেওয়া হয়েছে। তবে কমিটি পরিবর্তনের বিষয়টি সময় সাপেক্ষ। উপজেলা নির্বাহী অফিসার নিশাত তামান্না জানান, মাদ্রাসার অচলাবস্থা নিরসনকল্পে কার্যকরি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট