1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদের খুশির আড়ালে আত্মসমালোচনা আমাদের প্রাপ্তি ও শিক্ষা তাকওয়ার আলোয় ঈদ: প্রাপ্তি কতটুকু,শিক্ষা কত গভীর? সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কবর জিয়ারত

মাধবপুরে পুলিশের বিশেষ অভিযানে দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেফতার,পলাতক ৫

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ২০৬ বার পড়া হয়েছে

হবিগঞ্জ প্রতিনিধি 

হবিগঞ্জ জেলার পুলিশ সুপার এ. এন. এম. সাজেদুর রহমানের নির্দেশনা ও তত্ত্বাবধানে এবং মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সহিদ উল্লাহর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এক বিশেষ অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্রসহ চারজনকে গ্রেফতার করেছে মাধবপুর থানা পুলিশ।

বুধবার (০৬ আগস্ট ) সকাল ৮টা ৩০ মিনিটে মাধবপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের পশ্চিম মাধবপুর এলাকার একটি পরিত্যক্ত ঘরে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় উদ্ধার করা হয় একটি রামদা, একটি দা, একটি কিরিচ, দুটি চায়নিজ কুড়াল এবং একটি লোহার রড।

গ্রেফতারকৃতরা হলেন:
১। মোঃ কাজল মিয়া (৪২), পিতা- মৃত আব্দুল খালেক, সাং- পশ্চিম মাধবপুর, মাধবপুর পৌরসভা।
২। হৃদয় মিয়া (২৫), পিতা- সাহেদ মিয়া, সাং- কাচারীপাড়া, মাধবপুর পৌরসভা।
৩। আক্কাস মিয়া (২৮), পিতা- সুর রহমান, সাং- বিন্নিরহাট, থানা- বিজয়নগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া।
৪। রিয়াজ মিয়া (২২), পিতা- রওশন মিয়া, সাং- কলেজপাড়া, মাধবপুর পৌরসভা।

অভিযানে অংশ নেন এসআই শাহানুর ইসলাম, এসআই তৌহিদুল ইসলাম, এসআই মুকুল হোসেন, এএসআই আতিকুর রহমানসহ একদল পুলিশ সদস্য।

এ ঘটনায় মাধবপুর থানায় মামলা নং-১২, তারিখ ০৬/০৮/২০২৫ খ্রি. মোতাবেক দণ্ডবিধির ৩৯৯/৪০২ ধারা এবং ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(এফ) ধারায় মামলা রুজু করা হয়েছে।

এ বিষয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সহিদ উল্লাহ জানান,

আমরা গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি যে, একটি সংঘবদ্ধ ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। তাদের মোট সদস্য ছিল নয়জন। আমরা তাৎক্ষণিক অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করতে সক্ষম হই, বাকি পাঁচজন পালিয়ে যায়। আমরা পলাতকদের গ্রেফতারের লক্ষ্যে অনুসন্ধান চালিয়ে যাচ্ছি। গ্রেফতার হওয়া কাজল মিয়া একজন চিহ্নিত অপরাধী, তার বিরুদ্ধে একাধিক ডাকাতি ও মাদকের মামলা রয়েছে। আমাদের লক্ষ্য মাধবপুরকে ডাকাত ও মাদকমুক্ত করা। এজন্য আমরা মাধবপুরবাসীর সহযোগিতা কামনা করি।”

মাধবপুর থানা পুলিশ জানিয়েছে, এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট