1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম :
ঈদের খুশির আড়ালে আত্মসমালোচনা আমাদের প্রাপ্তি ও শিক্ষা তাকওয়ার আলোয় ঈদ: প্রাপ্তি কতটুকু,শিক্ষা কত গভীর? সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কবর জিয়ারত

মোরেলগঞ্জে জামাতের গণমিছিল ও মহাসমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ১২৮ বার পড়া হয়েছে

 

মোঃ ফিরোজ আহমেদ তালুকদার।
মোড়েলগঞ্জ উপজেলা প্রতিনিধি। বাগেরহাট।

বাগেরহাটের মোড়েলগঞ্জে বাংলাদেশ জামাতে ইসলামীর উদ্যোগে মঙ্গলবার (৫ ই আগস্ট ) এক বিশাল গণ মিছিল ও মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। ৩৬ শে জুলাই ( ৫ ই আগস্ট ) এর চেতনা বাস্তবায়ন এবং শোষণহীন, বৈষম্যহীন, ন্যায় ও ইনসাব ভিত্তিক কল্যাণ রাষ্ট্র গঠনের লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করে উপজেলা জামাত শাখা।

সকাল ৯ টার দিকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নৌপথ ও সড়কপথে মিছিল সহকারে বিপুল সংখ্যক নেতাকর্মী মোড়েলগঞ্জ কাপুরিয়া পট্টিতে সমবেত হয় পরে এই জামায়েতটি সমাবেশে রূপ নেয় । সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ আদর্শ শিক্ষক পরিষদের নেতা ও জামাতে ইসলামীর বাগেরহাট ৪ আসনের সাবেক প্রার্থী অধ্যাপক শহিদুল ইসলাম। বাগেরহাট – ৪ আসনের বর্তমান সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ আব্দুল আলিম, উপজেলা জামাতের আমির মাওলানা শাহাদাৎ হোসাইন, নায়েবে আমির মাস্টার মনিরুজ্জামান, উপজেলা সেক্রেটারি মাওলানা মাকসুদ আহমেদ, পৌর আমির মাস্টার রফিকুল ইসলাম, জামাত নেতা হাফেজ সুলতান আহমেদ, সাবেক ছাত্রনেতা জাহাঙ্গীর হোসেন, নেতা হাফেজ সুলতান আহমেদ, শিবের নেতা ও ইসলামী সংগীত শিল্পী নওশাদ মাহফুজ, এডভোকেট মুহিবুল্লাহ তালুকদার পৌর সেক্রেটারি বাংলাদেশের উপজেলা সভাপতি মাওলানা আব্দুল মান্নান, মাস্টার মুহাম্মদ মোস্তফা আল মাহমুদ। সহ আরো অনেকে। বক্তারা বলেন, দেশের মানুষ ইসলামী শাসনব্যবস্থার জন্য আজও অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছে। তারা আল্লাহর বিধান ও সৎ মানুষের নেতৃত্বে দেশ পরিচালনার স্বপ্ন দেখে। বক্তারা জনগণের সার্বিক সহযোগিতা কামনা করে বলেন ন্যায় ভিত্তিক সমাজ গঠনে ইসলামী নেতৃত্বই হতে পারে একমাত্র পথ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট