1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
ঈদের খুশির আড়ালে আত্মসমালোচনা আমাদের প্রাপ্তি ও শিক্ষা তাকওয়ার আলোয় ঈদ: প্রাপ্তি কতটুকু,শিক্ষা কত গভীর? সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কবর জিয়ারত

সাপাহারে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির বিজয় মিছিল ও সমাবেশ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ২১৯ বার পড়া হয়েছে

 

হারুনুর রশিদ , সাপাহার, নওগাঁ।।

নওগাঁর সাপাহারে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে সাপাহার উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের উদ্যোগে বিজয় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় উপজেলার জয়পুর রাজ্যধর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বিশাল বিজয় মিছিল বের হয়। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্ট মুক্ত মঞ্চে গিয়ে শেষ হয়।

পরে সেখানে উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী (বেনু)-এর সভাপতিত্বে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ আব্দুণ নুর,সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী লাবু,সিনিয়র সহ সভাপতি আব্দুর রহিম,সহ সভাপতি জয়নাল আবেদীন,সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আনছারী সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, যুবদলের আহব্বায়ক আক্কাস আলীসহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মী এসময় উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, “জুলাই অভ্যুত্থান গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। এই দিনের চেতনায় উজ্জীবিত হয়ে আগামীর বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে যেতে হবে।” সমাবেশ থেকে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে চলমান গণতান্ত্রিক আন্দোলন আরও বেগবান করার আহ্বান জানানো হয়।

মোঃহারুনুর রশিদ, সাপাহার, নওগাঁ
০১৭১৯৫৪৩৮৩৩

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট