1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
ঈদের খুশির আড়ালে আত্মসমালোচনা আমাদের প্রাপ্তি ও শিক্ষা তাকওয়ার আলোয় ঈদ: প্রাপ্তি কতটুকু,শিক্ষা কত গভীর? সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কবর জিয়ারত

বগুড়ায় হত্যা মামলার আসামির বাড়ি থেকে অস্ত্র উদ্ধার, পুলিশ অবরুদ্ধ ৪ ঘণ্টা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ১৪১ বার পড়া হয়েছে

 

মিরু হাসান, স্টাফ রিপোর্টার
বগুড়ার শাজাহানপুর উপজেলার ভাদাইকান্দি গ্রামে হত্যা মামলার আসামির বাড়ি থেকে লাইসেন্স করা বন্দুক ও বিপুল পরিমাণ দেশি অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এর আগে অভিযুক্তের বাড়ি থেকে বন্দুক জব্দ না করায় ক্ষুব্ধ গ্রামবাসী চার ঘণ্টা তিন পুলিশ সদস্যকে অবরুদ্ধ করে রাখে।

স্থানীয়রা জানান, গত ২৮ জুলাই জমি সংক্রান্ত বিরোধের জেরে আলামিন (৩০) নামের এক যুবকের হাত-পা ভেঙে দেয় দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ২ আগস্ট রাতে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের চাচা বাদী হয়ে শাজাহানপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।

আজ সোমবার সকাল আটটার দিকে গ্রামবাসী মামলার আসামি আতিকুর রহমানের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে।

খবর পেয়ে শাজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রহিমসহ তিন পুলিশ সদস্য ঘটনাস্থলে পৌঁছান। এ সময় গ্রামবাসীর অভিযোগ, পুলিশ আসামির বাড়িতে থাকা একনালা বন্দুক দেখলেও জব্দ করেনি। এতে উত্তেজিত হয়ে গ্রামবাসী সকাল আটটা থেকে দুপুর বারোটা পর্যন্ত পুলিশকে অবরুদ্ধ করে রাখে।

পরে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফার নেতৃত্বে অতিরিক্ত ফোর্স ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় আসামির বাড়ি থেকে একটি লাইসেন্সকৃত একনালা বন্দুক, একটি তাজা গুলি, ১৫টি ব্যবহৃত কার্তুজ উদ্ধার করা হয়। এছাড়া বাড়ি থেকে রামদা, চাইনিজ কুড়াল, হাসুয়া, বড় সাইজের ছুরি, চাকুসহ প্রায় ৩০টি দেশি অস্ত্র উদ্ধার করে পুলিশ।

শাজাহানপুর থানার ওসি (তদন্ত) মাসুদ করিম বলেন, “অস্ত্র উদ্ধারের পর পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট