1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম :
সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কবর জিয়ারত বিরামপুরে শিলাবৃষ্টির তাণ্ডব: ৭০০ টিনের ঘর বিধ্বস্ত,খোলা আকাশের নিচে শতাধিক পরিবার

‎সাতক্ষীরা সীমান্তে মাদক বিরোধী অভিযানে এক আসামীসহ ভারতীয় ইয়াবা ট্যাবলেট আটক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ১৯৯ বার পড়া হয়েছে

‎মোঃ তরিকুল ইসলাম স্টাফ রিপোর্টার:
‎০১ আগস্ট ২০২৫ তারিখ আনুমানিক ০৫০০ ঘটিকায় সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ ভোমরা বিওপির আভিযানিক দল কর্তৃক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ০১টি মোটরসাইকেল, ০২ জন আসামীসহ ১০,০০০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট আটক করে।

‎গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, অত্র ব্যাটালিয়নের অধীনস্থ ভোমরা বিওপির দায়িত্বপূর্ণ মেইন পিলার-৩ এর নিকট দিয়ে চোরাকারবারী মাদকদ্রব্য নিয়ে ভারত হতে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে আগমন করবে। উক্ত সংবাদ প্রাপ্তির পর ভোমরা বিওপির আভিযানিক দল জেসিও- ১০৪৩৩ নায়েব সুবেদার মোঃ সেলিম আহম্মেদ এর নেতৃত্বে এবং নম্বর-৯৩৭৫৫ সিপাহী মোঃ ইমরান হোসেন এর তথ্যের ভিত্তিতে মেইন পিলার-৩ হতে আনুমানিক ০৫ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন মাহামুদপুর নামক স্থান হতে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে আগমনকালে (১) মোঃ শাহিন গাজী (২৩), পিতা-মোঃ ফজর গাজী, (২)মোঃ নাছিবুল (১৮), পিতা-মোঃ মিন্টু গাজী, উভয়ের ঠিকানা গ্রাম-ইটাগাছা বৌবাজার, ডাকঘর-বাঁকাল, থানা-সাতক্ষীরা সদর, জেলা-সাতক্ষীরাকে আটক করে। পরবর্তীতে তার হাতে থাকা প্লাষ্টিকের ব্যাগ তল্লাশী করে ব্যাগের ভিতর থাকা ১০০০০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট, ০১ টি মোটরসাইকেল ও ০২ টি মোবাইল জব্দ করে। জব্দকৃত ভারতীয় ইয়াবা ট্যাবলেট এর মূল্য (১০০০০ পিস x ৩০০)=৩০,০০,০০০/- (ত্রিশ লক্ষ), ০১ টি মোটরসাইকেল-১,০০,০০০ এবং ০২ টি মোবাইল এর মূল্য (০২ টি x ১৫,০০০)= ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা।

‎সর্বমোট সিজার মূল্য-৩১,৩০,০০০/- (একত্রিশ লক্ষ ত্রিশ হাজার টাকা)

‎এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করতঃ জব্দকৃত ভারতীয় ইয়াবা ট্যাবলেট, মোটরসাইকেল ও মোবইলসহ আটককৃত আসামীদ্বয়কে থানায় সোপর্দের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট