1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম :
সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কবর জিয়ারত বিরামপুরে শিলাবৃষ্টির তাণ্ডব: ৭০০ টিনের ঘর বিধ্বস্ত,খোলা আকাশের নিচে শতাধিক পরিবার

KLIA-তে ছদ্মবেশে প্রবেশের চেষ্টা: পোশাক বদলে নিজেকে নতুন যাত্রী হিসেবে উপস্থাপন, ভারত ও পাকিস্তানের ১৩ জন আটক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ১৯১ বার পড়া হয়েছে

 

ইমামুল হোসেন মালেশিয়া প্রতিনিধি

মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর (KLIA) টার্মিনাল ২-এ ছদ্মবেশে প্রবেশের অভিনব চেষ্টার সময় ১৩ জন বিদেশিকে আটক করেছে মালয়েশিয়া সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (AKPS)।
মঙ্গলবার (৩০ জুলাই) এক অভিযানে এই ঘটনা ঘটে। আটক ব্যক্তিদের মধ্যে ৮ জন পুরুষ ও একজন নারী ভারতের নাগরিক এবং ৪ জন পাকিস্তানের পুরুষ নাগরিক।
AKPS এক বিবৃতিতে জানিয়েছে, KLIA-তে ইমিগ্রেশন কাউন্টার পার হওয়ার উদ্দেশ্যে বেশ কিছু ভারতীয় যাত্রী ট্রানজিট এলাকায় পোশাক পরিবর্তন করে নিজেদের নতুন আগত যাত্রী হিসেবে উপস্থাপনের চেষ্টা করছিল।
তাদের কিছুজনকে যখন ইমিগ্রেশন দপ্তরে আরও তদন্তের জন্য নিয়ে যাওয়া হয়, তখন দেখা যায় তারা আবার লাইনে ঢুকে পড়েছে যেন তারা। বিমান থেকে নেমে এসেছে,” বলা হয় বিবৃতিতে।

তবে নিরাপত্তা দলের দ্রুত তৎপরতা ও নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে সবাইকে চিহ্নিত করে ইমিগ্রেশন কাউন্টারে ঢোকার আগেই আটক করা হয়।

AKPS জানায়, ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে KLIA-তে ট্রানজিট এলাকায় নজরদারি বাড়ানো হবে। সিসিটিভি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ আরও জোরদার করা হবে এবং কঠোর শনাক্তকরণ প্রক্রিয়া কার্যকর করা হবে যাতে কেউ এই ধরনের ছলচাতুরি করতে না পারে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট