1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম :
সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কবর জিয়ারত বিরামপুরে শিলাবৃষ্টির তাণ্ডব: ৭০০ টিনের ঘর বিধ্বস্ত,খোলা আকাশের নিচে শতাধিক পরিবার

অসচ্ছল রোগীদের সেবা দিয়ে যাবে জেডআরএফ:পাইকগাছায় আমিরুল কাগজী

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ১৪৫ বার পড়া হয়েছে

পাইকগাছা(খুলনা)প্রতিনিধি:- জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআর এফ)উদ্যোগে আজ ২৯ জুলাই খুলনা জেলার পাইকগাছা উপজেলার হরিঢালী ইউনিয়নের অসচ্ছল রোগীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। ফাউন্ডেশনের পরিচালক আমিরুল ইসলাম কাগজীর সার্বিক সহযোগিতায় এবং খুলনা মেডিকেল কলেজের বিশেষজ্ঞ চিকিৎসকদের পরিচালনায় এলাকার পাঁচ শতাধিক রোগী এই সুবিধা গ্রহণ করেন।ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করে আমিরুল ইসলাম কাগজী বলেন, পাইকগাছা ও কয়রা উপজেলার অসচ্ছল রোগীদের পাশে থেকে উন্নত মানের চিকিৎসা সেবা প্রদান অব্যাহত রাখবে জেডআরএফ।তিনি আরো বলেন,উন্নত কর্মঠ জনগোষ্ঠী চাইলে অবশ্যই সবার জন্য সঠিক চিকিৎসা নিশ্চিত করতে হবে। আমরা যার যার অবস্থান থেকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দিলেই এই ধরনের সেবামূলক কাজ এগিয়ে নেওয়া সম্ভব। মেডিকেল ক্যাম্প সুষ্ঠু ভাবে আয়োজনে সহায়তা করার জন্য তিনি হরিঢালি কপিলমুনি মহিলা কলেজের অধ্যক্ষ মেজবাহ উদ্দিনকে ধন্যবাদ জানান।মেডিকেল ক্যাম্প সফল করার জন্য স্থানীয় বিএনপি নেতা শেখ সাদেকুজ্জামান, শেখ বিল্লাল হোসেন, শেখ জাকির হোসেন, দেব ভদ্র ,নাজমুল হোসেন,শেখ আলতাব হোসেন, মীর আহছাবুর রহমান, শেখ ইকরাম হোসেন, হারুন সরদার,আবু সাঈদ, ইকরাম,মিনারুল, ছাত্র নেতা রাশেদুজ্জামান, নাফিস, যুবনেতা নাফিস ইসলাম কাগজী,আবু রায়হান তৌকির, বদরুল আলম, মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে শুভেচ্ছা জানান। চিকিৎসকদের মধ্য আমিনুর ইসলাম, ডাক্তার সাজ্জাদ, ডাক্তার আলামিন, ডাক্তার মেরাজ,ডাক্তার বাঁধনকে তিনি বিশেষ ভাবে কৃতজ্ঞতা জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট