1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কবর জিয়ারত বিরামপুরে শিলাবৃষ্টির তাণ্ডব: ৭০০ টিনের ঘর বিধ্বস্ত,খোলা আকাশের নিচে শতাধিক পরিবার

সাতক্ষীরায় মৃত গরু জবাই করে পাচারের সময় দুই জনকে জেল জরিমানা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ১৭৪ বার পড়া হয়েছে

 

আজহারুল ইসলাম সাদী:
সাতক্ষীরা থেকে মৃত গরু জবাই করে পাচারের সময় দুই জনকে জেল জরিমানা দিয়ে হয়েছে।

এদের মধ্যে একজন ব্যবসায়ী অপরজন ট্রাক চালক, তাদেরকে আটক করে এক মাসের কারাদন্ড ও ২৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো ৭ দিনের কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (২৭ জুলাই) বেলা ১১টায় সময় সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিল হোসেন তামিম এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। আটককৃতরা হলেন খুলনার ডুমুরিয়া উপজেলার কাঠালতলা গ্রামের ইমাম মোড়লের ছেলে করিমুল ইসলাম ও একই উপজেলার খর্ণিয়া গ্রামের হেকমতউদ্দীনের ছেলে গরু ব্যবসায়ী নাসিরউদ্দিন।

ভ্রাম্যমান আদালত সুত্রে জানা যায়, অভিযুক্তরা শনিবার রাতে সাতক্ষীরা হতে মৃত গরু নিয়ে খুলনায় যাওয়ার সময় সাতক্ষীরা শহরের বাইপাস সড়কে এলাকাবাসী তাদের আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ তাদের আটক করে ইটাগাছা পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে। পরে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিল হোসেন তামিম অভিযুক্তদের জেল ও জরিমানা প্রদান করেন।

আটকৃত গরু ব্যাপারী নাসির উদ্দীন জানান, সাতক্ষীরা কামালনগরের গরুর কসাই জুয়েল ও খুলনার ডুমুরিয়া রবি কসাই মৃত গরু ব্যবসায়ের সাথে জড়িত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিল হোসেন তামিম বলেন, অভিযুক্তরা তাদের অপরাধ স্বীকার করেছে। তাদেরকে বিধি মোতাবেক জেল ও জরিমানা দন্ড প্রদান করা হয়েছে। অভিযুক্তদের কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট